৫৪/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৭১১ - হুদায়বিয়ার শর্ত ও মুমিন নারীদের পরীক্ষা
ইসলামে আহকামে ও ক্রয়-বিক্রয়ে যে সব শর্ত জায়েয।
হুদায়বিয়ার শর্ত ও মুমিন নারীদের পরীক্ষা
সহীহ বুখারী : ২৭১১
সহীহ বুখারীহাদিস নম্বর ২৭১১
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ مَرْوَانَ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، رضى الله عنهما يُخْبِرَانِ عَنْ أَصْحَابِ، رَسُولِ اللَّهِ ﷺ قَالَ لَمَّا كَاتَبَ سُهَيْلُ بْنُ عَمْرٍو يَوْمَئِذٍ كَانَ فِيمَا اشْتَرَطَ سُهَيْلُ بْنُ عَمْرٍو عَلَى النَّبِيِّ ﷺ أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا أَحَدٌ وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلاَّ رَدَدْتَهُ إِلَيْنَا، وَخَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَهُ.فَكَرِهَ الْمُؤْمِنُونَ ذَلِكَ، وَامْتَعَضُوا مِنْهُ، وَأَبَى سُهَيْلٌ إِلاَّ ذَلِكَ، فَكَاتَبَهُ النَّبِيُّ ﷺ عَلَى ذَلِكَ، فَرَدَّ يَوْمَئِذٍ أَبَا جَنْدَلٍ عَلَى أَبِيهِ سُهَيْلِ بْنِ عَمْرٍو، وَلَمْ يَأْتِهِ أَحَدٌ مِنَ الرِّجَالِ إِلاَّ رَدَّهُ فِي تِلْكَ الْمُدَّةِ، وَإِنْ كَانَ مُسْلِمًا، وَجَاءَ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ، وَكَانَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ مِمَّنْ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ يَوْمَئِذٍ وَهْىَ عَاتِقٌ، فَجَاءَ أَهْلُهَا يَسْأَلُونَ النَّبِيَّ ﷺ أَنْ يَرْجِعَهَا إِلَيْهِمْ، فَلَمْ يَرْجِعْهَا إِلَيْهِمْ لِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِنَّ {إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ} إِلَى قَوْلِهِ {وَلاَ هُمْ يَحِلُّونَ لَهُنَّ}.
মারওয়ান (রাঃ) ও মিসওয়ার ইব্নু মাখরামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সেদিন সুহাইল ইব্নু ‘আম্র যখন সন্ধিপত্র লিখল তখন সুহাইল ইব্নু ‘আম্র আল্লাহ্র রাসূল (ﷺ)-এর প্রতি এরূপ শর্তারোপ করল যে, আমাদের কেউ আপনার নিকট আসলে সে আপনার দ্বীন গ্রহণ করা সত্ত্বেও আপনি তাকে আমাদের নিকট ফিরিয়ে দিবেন। আর আমাদের ও তার মধ্যে হস্তক্ষেপ করবেন না। মু‘মিনরা এটা অপছন্দ করলেন এবং এতে রাগান্বিত হলেন। সুহাইল এটা ব্যতীত সন্ধি করতে অস্বীকার করল। তখন আল্লাহর রাসূল (ﷺ) সে শর্ত মেনেই সন্ধিপত্র লেখালেন।সেদিন তিনি আবু জানদাল (রাঃ)-কে তার পিতা সুহাইল ইব্নু ‘আমরের নিকট ফেরত দিলেন এবং সে চুক্তির মেয়াদ কালে পুরুষদের মধ্যে যেই এসেছিলো মুসলিম হওয়া সত্ত্বেও তিনি তাকে ফেরত দিলেন। মু’মিন নারীরাও হিজরত করে আসলেন। সে সময় আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে উম্মু কুলসুম বিনতে ‘উকবাহ ইব্নু আবু মুয়ায়ত (রাঃ) ছিলেন। তিনি ছিলেন যুবতী। তাঁর পরিজন তাঁকে তাদের নিকট ফেরত দেয়ার জন্য নবী (ﷺ)-এর কাছে দাবী জানালো। কিন্তু তাঁকে তিনি তাদের নিকট ফেরত দিলেন না।কেননা, সেই নারীদের সম্পর্কে আল্লাহ্ তায়ালা আয়াত নাযিল করেছিলেনঃ মুমিন নারীরা হিজরত করে তোমাদের নিকট আসলে তাদের তোমরা পরীক্ষা কর। আল্লাহ্ তাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানতে পার যে, তারা মুমিন তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠাবে না- (সূরা আল-মুমতাহিনা : ১০)।‘উরওয়াহ (রহঃ) বলেন, ‘আয়িশা (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) (আরবী) এই আয়াতের ভিত্তিতেই তাদের পরীক্ষা করে দেখতেন।
সহীহ বুখারী হাদিস ২৭১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুদায়বিয়ার সন্ধিপত্রের একটি কঠিন শর্ত এসেছে। সুহাইল ইবন আমর শর্ত করল, তাদের কেউ নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এলে, সে মুসলিম হলেও তাকে ফেরত দিতে হবে। মুমিনরা এ শর্ত অপছন্দ করেছিলেন, কিন্তু সুহাইল এ ছাড়া সন্ধি করতে রাজি ছিল না। নবী (صلى الله عليه وسلم) সেই শর্ত মেনেই সন্ধিপত্র লেখালেন এবং চুক্তির মেয়াদে পুরুষদের মধ্যে যারা এসেছিল, তাদের ফেরত দিলেন। কিন্তু মুমিন নারীরা হিজরত করে এলে, বিশেষ করে উম্মু কুলসুম বিনতে উকবা (রাঃ)-এর ঘটনায়, তাদের ফেরত দেওয়া হয়নি। কারণ তাঁদের ব্যাপারে সূরা আল-মুমতাহিনার আয়াত নাযিল হয়েছিল। এই হাদিসে চুক্তি, আনুগত্য, কুরআনের নির্দেশ এবং মুমিন নারীদের পরীক্ষা করার বিষয় এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চুক্তির শর্ত কঠিন হলেও তা মেনে চলার উদাহরণ এখানে আছে।
- কুরআনের নির্দেশ এলে সে অনুযায়ী সিদ্ধান্ত বদলানো হয়েছে।
- মুমিন নারীদের ব্যাপারে আলাদা নির্দেশ অনুসরণ করা হয়েছে।
- ধর্মীয় বিষয়ে আবেগের সঙ্গে সঙ্গে ওহির নির্দেশও মানতে হয়।
