৫৪/৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৭২৪ - আল্লাহর কিতাব অনুযায়ী বিচার

দণ্ড বিধিতে যে সকল শর্ত বৈধ নয়।

আল্লাহর কিতাব অনুযায়ী বিচার: সত্য ফয়সালার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭২৪

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، رضى الله عنهم أَنَّهُمَا قَالاَ إِنَّ رَجُلاً مِنَ الأَعْرَابِ أَتَى رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ رَسُولَ اللَّهِ أَنْشُدُكَ اللَّهَ إِلاَّ قَضَيْتَ لِي بِكِتَابِ اللَّهِ. فَقَالَ الْخَصْمُ الآخَرُ وَهْوَ أَفْقَهُ مِنْهُ نَعَمْ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَائْذَنْ لِي. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «قُلْ». قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، وَإِنِّي أُخْبِرْتُ أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَوَلِيدَةٍ، فَسَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ، وَتَغْرِيبُ عَامٍ، وَأَنَّ عَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، الْوَلِيدَةُ وَالْغَنَمُ رَدٌّ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، اغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا». قَالَ فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ، فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ ﷺ فَرُجِمَتْ.

আবূ হুরায়রা (রাঃ) ও যায়দ ইব্‌নু খালিদ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁরা বলেন, এক বেদুঈন আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আপনাকে আল্লাহ্‌র শপথ দিয়ে বলছি, আমার ব্যাপারে আল্লাহ্‌র কিতাব মত ফয়সালা করুন।’ তখন তার প্রতিপক্ষ, যে তার তুলনায় বেশি জ্ঞান-বুদ্ধি সম্পন্ন সে বলল, ‘হ্যাঁ, আপনি আমাদের মধ্যে আল্লাহ্‌র কিতাব মত ফয়সালা করুন এবং আমাকে বলার অনুমতি দিন।’ আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেন, ‘বল’।সে বলল, আমার ছেলে এর নিকট মজুর ছিলো। সে তার স্ত্রীর সঙ্গে যিনা করেছে। আমাকে অবহিত করা হয়েছে যে, আমার ছেলের প্রাপ্য দণ্ড হল রজম। তখন আমি তাকে (ছেলেকে) একশ’ বকরী এবং একটি বাঁদীর বিনিময়ে তার নিকট হতে ছাড়িয়ে এনেছি। পরে আমি আলিমদের জিজ্ঞেস করলাম। তাঁরা আমাকে জানালেন যে, আমার ছেলের দণ্ড হল একশ’ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন। আর এই লোকের স্ত্রীর দণ্ড হল রজম।আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেন, ‘যাঁর হাতে আমার প্রাণ তাঁর কসম, অবশ্যই আমি তোমাদের মধ্যে আল্লাহ্‌র কিতাব অনুযায়ী ফয়সালা করব। বাঁদী এবং একশ’ বকরী তোমাকে ফেরত দেয়া হবে। আর তোমার ছেলের শাস্তি একশ’ বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন। হে উনায়স! আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর নিকট যাবে। যদি সে স্বীকার করে তাহলে তাকে রজম করবে।রাবী বলেন, উনায়স (রাঃ) পরদিন সকালে সে স্ত্রীলোকের নিকট গেলেন। সে অপরাধ স্বীকার করল। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর নির্দেশে তাকে রজম করা হল।

সহীহ বুখারী হাদিস ২৭২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি বিচারিক ঘটনা বর্ণিত হয়েছে। এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা চান। ঘটনা ছিল যিনা-সংক্রান্ত। প্রথমে ভুলভাবে একশ বকরী ও একটি বাঁদীর বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। পরে জ্ঞানীদের কাছে জেনে তারা নবী (صلى الله عليه وسلم)-এর সামনে বিষয়টি পেশ করে। আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) স্পষ্টভাবে বললেন, তিনি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবেন। এরপর ভুলভাবে দেওয়া সম্পদ ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ডের কথা বলেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, বিচার আবেগ, চাপ বা ভুল ধারণার উপর নয়; সঠিক জ্ঞান ও আল্লাহর বিধানের ভিত্তিতে হতে হবে। অপরাধের ব্যাপারে ব্যক্তিগত সমঝোতা দিয়ে আল্লাহর নির্ধারিত বিচার বদলে দেওয়া যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচার করতে হলে সঠিক জ্ঞান ও আল্লাহর বিধানকে ভিত্তি করতে হবে।
  • ভুল ক্ষতিপূরণ বা অবৈধ মীমাংসা গ্রহণযোগ্য নয়।
  • অপরাধের বিষয়ে স্বীকারোক্তি বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হতে পারে।
  • ফয়সালা করার ক্ষেত্রে ব্যক্তিগত আবেগের বদলে ন্যায়কে গুরুত্ব দিতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন