৫৪/১০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৭২৬ - ওয়ালার অধিকার ও মুক্তির শর্ত

মুক্ত করা হবে এ শর্তে মুকাতাব বিক্রিত হতে রাজী হলে তার জন্য কী কী শর্ত জায়েয।

ওয়ালার অধিকার কার? বারীরা (রাঃ)-এর ঘটনার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭২৬

حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ الْمَكِّيُّ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَتْ عَلَىَّ بَرِيرَةُ وَهْىَ مُكَاتَبَةٌ، فَقَالَتْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ اشْتَرِينِي فَإِنَّ أَهْلِي يَبِيعُونِي فَأَعْتِقِينِي قَالَتْ نَعَمْ. قَالَتْ إِنَّ أَهْلِي لاَ يَبِيعُونِي حَتَّى يَشْتَرِطُوا وَلاَئِي. قَالَتْ لاَ حَاجَةَ لِي فِيكِ. فَسَمِعَ ذَلِكَ النَّبِيُّ ﷺ أَوْ بَلَغَهُ، فَقَالَ «مَا شَأْنُ بَرِيرَةَ فَقَالَ اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا وَلْيَشْتَرِطُوا مَا شَاءُوا». قَالَتْ فَاشْتَرَيْتُهَا فَأَعْتَقْتُهَا، وَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَقَالَ النَّبِيُّ ﷺ «الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ، وَإِنِ اشْتَرَطُوا مِائَةَ شَرْطٍ».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

মুকাতাবা অবস্থায় বারীরা আমার নিকট এসে বলল, হে উম্মুল মুমিনীন! আপনি আমাকে কিনে নিন। কারণ আমার মালিক আমাকে বিক্রি করে ফেলবে। অতঃপর আমাকে আযাদ করে দিন। তিনি বললেন ‘ঠিক আছে, বারীরা বলল, ‘ওয়ালা’র অধিকার মালিকের থাকবে- এ শর্ত না রেখে তারা আমাকে বিক্রি করবে না।’ তিনি বললেন, তবে তোমাকে দিয়ে আমার কোন দরকার নেই।পরে নবী (ﷺ) তা শুনলেন কিংবা তাঁর নিকট সে সংবাদ পৌঁছল। তখন তিনি বললেন, বারীরার খবর কী? এবং বললেন, তাকে কিনে নাও। অতঃপর তাকে আযাদ করে দাও। তারা যত ইচ্ছা শর্তারোপ করুক। ‘আয়িশা (রাঃ) বলেন, অতঃপর আমি তাকে কিনে নিলাম এবং আযাদ করে দিলাম। তার মালিক পক্ষ ‘ওয়ালা’র শর্তারোপ করল। তখন নবী (ﷺ) বললেন, ‘ওয়ালা’ তারই হবে, যে আযাদ করবে, তারা শত শর্তারোপ করলেও।

সহীহ বুখারী হাদিস ২৭২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারীরা (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি মুকাতাবা অবস্থায় আয়েশা (রাঃ)-এর কাছে এসে সাহায্য চান, যাতে তাঁকে কিনে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ শর্ত দেয় যে, মুক্তির পরও ওয়ালার অধিকার তাদের থাকবে। আয়েশা (রাঃ) প্রথমে এতে আগ্রহ দেখাননি। পরে নবী (صلى الله عليه وسلم) বিষয়টি শুনে বললেন, তাঁকে কিনে মুক্ত করে দাও; তারা যত শর্তই করুক। এরপর তিনি পরিষ্কার করে দিলেন, ওয়ালা তারই, যে মুক্ত করে; তারা শত শর্ত দিলেও। এই হাদিসে শর্ত, মুক্তি, অধিকার ও ন্যায়ের বিষয় একসঙ্গে এসেছে। মূল শিক্ষা হলো, এমন শর্ত গ্রহণযোগ্য নয় যা আসল অধিকারকে ভুল ব্যক্তির হাতে দিতে চায়। ইসলামে মানুষের মুক্তি ও ন্যায্য অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়ালার অধিকার মুক্তিদাতার—এ কথা হাদিসে স্পষ্ট এসেছে।
  • অবৈধ বা অন্যায্য শর্ত অধিকার বদলে দিতে পারে না।
  • দাসমুক্তি একটি বড় কল্যাণকর কাজ হিসেবে এখানে এসেছে।
  • শর্ত করার ক্ষেত্রে শরীয়তের সীমা মানা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন