৫৫/৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৭৪৬ - স্বীকারোক্তি ও কিসাসের বিচার

রুগ্ন ব্যক্তি মাথা দিয়ে স্পষ্টভাবে ইশারা করলে তা গ্রহণীয় হবে।

কিসাসের বিচার: স্বীকারোক্তি ও ন্যায়ের গুরুত্ব

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৪৬

حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُوِدِيًّا، رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا مَنْ فَعَلَ بِكِ، أَفُلاَنٌ أَوْ فُلاَنٌ حَتَّى سُمِّيَ الْيَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِهِ، فَلَمْ يَزَلْ حَتَّى اعْتَرَفَ، فَأَمَرَ النَّبِيُّ ﷺ فَرُضَّ رَأْسُهُ بِالْحِجَارَةِ.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক ইয়াহূদী একটি মেয়ের মাথা দু’টি পাথরের মাঝে রেখে তা থেঁতলে ফেলে। তাকে জিজ্ঞেস করা হল, কে তোমাকে এমন করেছে? কি অমুক, না অমুক ব্যক্তি? অবশেষে যখন সেই ইয়াহুদীর নাম বলা হল তখন মেয়েটি মাথা দিয়ে ইশারা করল, হ্যাঁ। অতঃপর সেই ইয়াহূদীকে নিয়ে আসা হল এবং তাকে বারবার জিজ্ঞাসাবাদের পর অবশেষে সে স্বীকার করল। নবী (ﷺ) তার ব্যাপারে নির্দেশ দিলেন। তখন পাথর দিয়ে তার মাথা থেঁতলিয়ে দেয়া হলো।

[১] অর্থাৎ আমি যেখান থেকে হিজরত করে চলে এসেছি আল্লাহ্‌ তাআলা যেন সেখানে আমাকে মৃত্যু না দেন।

সহীহ বুখারী হাদিস ২৭৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি গুরুতর অপরাধের ঘটনা এসেছে। এক ইহুদি একটি মেয়ের মাথা দুটি পাথরের মাঝে রেখে থেঁতলে দেয়। মেয়েটিকে জিজ্ঞেস করা হয়, কে এমন করেছে। একে একে নাম বলা হয়; যখন সেই ইহুদির নাম বলা হয়, সে মাথা দিয়ে ইশারা করে হ্যাঁ বোঝায়। পরে সেই ইহুদিকে আনা হয় এবং জিজ্ঞাসাবাদের পর সে অপরাধ স্বীকার করে। এরপর নবী (صلى الله عليه وسلم) তার ব্যাপারে নির্দেশ দেন এবং পাথর দিয়ে তার মাথা থেঁতলিয়ে দেওয়া হয়। এই হাদিসে কিসাস, অপরাধের স্বীকারোক্তি এবং বিচার করার আগে প্রমাণ ও জিজ্ঞাসাবাদের গুরুত্ব দেখা যায়। এখানে আবেগ নয়, বরং ইশারা, জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির পর ফয়সালা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুরুতর অপরাধে বিচার করার আগে প্রমাণ ও স্বীকারোক্তি গুরুত্ব পায়।
  • অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক ফয়সালা জরুরি।
  • অপরাধীর স্বীকারোক্তির পর কিসাস কার্যকর করা হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন