৫৫/১০. অধ্যায়ঃ

যখন আত্মীয়-স্বজনের জন্য ওয়াকফ বা অসীয়ত করা হয় এবং আত্মীয় কারা?

وَقَالَ ثَابِتٌ عَنْ أَنَسٍ قَالَ النَّبِيُّ ﷺ لِأَبِي طَلْحَةَ اجْعَلْهَا لِفُقَرَاءِ أَقَارِبِكَ فَجَعَلَهَا لِحَسَّانَ وَأُبَيِّ بْنِ كَعْبٍوَقَالَ الْأَنْصَارِيُّ حَدَّثَنِي أَبِي عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسٍ مِثْلَ حَدِيثِ ثَابِتٍ قَالَ اجْعَلْهَا لِفُقَرَاءِ قَرَابَتِكَ قَالَ أَنَسٌ فَجَعَلَهَا لِحَسَّانَ وَأُبَيِّ بْنِ كَعْبٍ وَكَانَا أَقْرَبَ إِلَيْهِ مِنِّيوَكَانَ قَرَابَةُ حَسَّانَ وَأُبَيٍّ مِنْ أَبِي طَلْحَةَ وَاسْمُهُ زَيْدُ بْنُ سَهْلِ بْنِ الْأَسْوَدِ بْنِ حَرَامِ بْنِ عَمْرِو بْنِ زَيْدِ مَنَاةَ بْنِ عَدِيِّ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ وَحَسَّانُ بْنُ ثَابِتِ بْنِ الْمُنْذِرِ بْنِ حَرَامٍ فَيَجْتَمِعَانِ إِلَى حَرَامٍ وَهُوَ الْأَبُ الثَّالِثُ وَحَرَامُ بْنُ عَمْرِو بْنِ زَيْدِ مَنَاةَ بْنِ عَدِيِّ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ فَهُوَ يُجَامِعُ حَسَّانَ وَأَبَا طَلْحَةَ وَأُبَيًّا إِلَى سِتَّةِ آبَاءٍ إِلَى عَمْرِو بْنِ مَالِكٍ وَهُوَ أُبَيُّ بْنُ كَعْبِ بْنِ قَيْسِ بْنِ عُبَيْدِ بْنِ زَيْدِ بْنِ مُعَاوِيَةَ بْنِ عَمْرِو بْنِ مَالِكِ بْنِ النَّجَّارِ فَعَمْرُو بْنُ مَالِكٍ يَجْمَعُ حَسَّانَ وَأَبَا طَلْحَةَ وَأُبَيًّا وَقَالَ بَعْضُهُمْ إِذَا أَوْصَى لِقَرَابَتِهِ فَهُوَ إِلَى آبَائِهِ فِي الْإِسْلَامِসাবিত (রহ.) আনাস (রা.) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) আবূ তালহাকে বলেন, তুমি তোমার গরীব আত্মীয়-স্বজনকে দিয়ে দাও। অতঃপর তিনি বাগানটি হাসসান ও উবাই ইবন কা‘বকে দিয়ে দেন। আনসারী (রহ.) বলেন, আমার পিতা ছুমামা এর মাধ্যমে আনাস (রা.) থেকে সাবিত (রহ.)-এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, বাগানটি তোমার গরীব আত্মীয়-স্বজনকে দিয়ে দাও। আনাস (রা.) বলেন, আবূ তালহা (রা.) বাগানটি হাসসান এবং উবাই ইবন কা‘ব (রা.)-কে দিলেন আর তারা উভয়েই আমার চেয়ে তার নিকটাত্মীয় ছিলেন।আবূ তালহা (রা.)-এর সঙ্গে হাসসান এবং উবাই (রা.)-এর সম্পর্ক ছিল এরূপ: আবূ তালহা (রা.) নাম-যায়দ ইবন সাহল ইবন আসওয়াদ ইবন হারাম ইবন ‘আমর ইবন যায়দ যিনি ছিলেন মানাত ইবন আদী ইবন ‘আমর ইবন মালিক ইবন নাজ্জার। (হাসসানের বংশ পরিচয় হলো:) হাসসান ইবন সাবিত ইবন মুনযির ইবন হারাম। কাজেই উভয়ে হারাম নামক পুরুষে মিলিত হন। যিনি তৃতীয় পিতৃপুরুষ ছিলেন এবং হারাম ইবন ‘আমর ইবন যায়দ যিনি মানাত ইবন আদী ইবন ‘আমর ইবন মালিক ইবন নাজ্জার। অতএব হাসসান, আবূ তালহা ও উবাই (রা.) ষষ্ঠ পুরুষে এসে “আমর ইবন মালিকের সঙ্গে মিলিত হন। আর উবাই হলেন উবাই ইবন কা‘ব ইবন কায়স ইবন ‘উবাইদ ইবন যায়দ ইবন মু‘আবিয়া ইবন ‘আমর ইবন মালিক ইবন নাজ্জার। কাজেই ‘আমর ইবন মালিক এসে হাসসান, আবূ তালহা ও উবাই একত্র হয়ে যায়। কারো কারো মতে নিজের আত্মীয়-স্বজনের জন্য ওসীয়াত করলে তা তাঁর মুসলিম পিতৃ-পিতামহের জন্য প্রযোজ্য হবে।"

সহিহ বুখারীহাদিস নম্বর ২৭৫২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي طَلْحَةَ ‏"‏ أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ ‏"‏‏.‏ قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ‏.‏ وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمَّا نَزَلَتْ ‏{‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ‏}‏ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنَادِي ‏"‏ يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ ‏"‏‏.‏ لِبُطُونِ قُرَيْشٍ‏.‏ وَقَالَ أَبُو هُرَيْرَةَ لَمَّا نَزَلَتْ ‏{‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ‏}‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ يَا مَعْشَرَ قُرَيْشٍ ‏"‏‏.‏

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আবু তালহা (রাঃ)-কে বলেন, আমার মত হলো, তোমার বাগানটি তোমার আত্মীয়-স্বজনকে দিয়ে দাও। আবু তালহা (রাঃ) বলেন, আমি তাই করব, হে আল্লাহর রসূল! তাই আবু তালহা (রাঃ) তার বাগানটি তার আত্মীয়-স্বজন চাচাত ভাইয়ের মধ্যে ভাগ করে দেন।ইবন আব্বাস (রাঃ) বলেন, যখন এই আয়াতটি নাযিল হলঃ “(হে মুহাম্মাদ) আপনার নিকট-আত্মীয়দেরকে সতর্ক করে দেন”– (সূরা আশ-শু’আরা ২৬:২১৪)। তখন নবী (ﷺ) কুরায়শ সম্প্রদায়ের বিভিন্ন গোত্রদের ডেকে বললেন, “হে বানু ফিহর! হে বানু আদী! তোমরা সতর্ক হও।”আবু হুরায়রা (রাঃ) বলেন যে, যখন কুরআনের এই আয়াত নাযিল হলঃ “আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন” (সূরা আশ-শু’আরা ২৬:২১৪)। তখন নবী (ﷺ) বললেন, “হে কুরায়শ সম্প্রদায়!”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন