৫৫/১১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৭৫৩ - আত্মরক্ষা ও ব্যক্তিগত জবাবদিহি

স্ত্রীলোক ও সন্তানাদি আত্মীয়ের মধ্যে কি?

আল্লাহর সামনে ব্যক্তিগত জবাবদিহি: আত্মীয়তা যথেষ্ট নয়

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৫৩

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } قَالَ " يَا مَعْشَرَ قُرَيْشٍ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ اشْتَرُوا أَنْفُسَكُمْ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا ".تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

যখন আল্লাহ্‌ তা‘আলা কোরআনের এই আয়াতটি নাযিল করলেন, “আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করে দিন।” (শু‘আরা ২১৪)। তখন আল্লাহর রাসূল (ﷺ) দাঁড়ালেন এবং বললেন, ‘হে কুরায়শ সম্প্রদায়! কিংবা অনুরূপ শব্দ বললেন, তোমরা আত্মরক্ষা কর। আল্লাহ্‌র আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোন উপকার করতে পারব না।হে বনূ আব্‌দ মানাফ! আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোন উপকার করতে পারব না। হে ‘আব্বাস ইব্‌নু ‘আবদুল মুত্তালিব! আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোন উপকার করতে পারব না। হে সাফিয়্যাহ! আল্লাহর রাসূলের ফুফু, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোন উপকার করতে পারব না। হে ফাতিমা বিন্‌তে মুহাম্মাদ! আমার ধন-সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোন উপকার করতে পারব না।আসবাগ (রহঃ) ইব্‌নু ওয়াহাব (রহঃ) عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ আবূ হুরায়রা (রাঃ) থেকে হাদীস বর্ণনায় আবুল ইয়ামান (রহঃ) -এর অনুসরণ করেছেন।

সহীহ বুখারী হাদিস ২৭৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নিকটাত্মীয়দের সতর্ক করার আয়াত নাযিল হওয়ার পর নবী (صلى الله عليه وسلم)-এর বক্তব্য এসেছে। তিনি কুরাইশ, বনি আবদ মানাফ, আব্বাস (রাঃ), সাফিয়া (রাঃ) এবং ফাতিমা (রাঃ)-কে ডেকে বলেন, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে তিনি তাদের কোনো উপকার করতে পারবেন না। ফাতিমা (রাঃ)-কে তিনি বলেন, তাঁর সম্পদ থেকে যা ইচ্ছা চাইতে পারেন, কিন্তু আল্লাহর কাছে তিনি তাঁকে রক্ষা করতে পারবেন না। এই হাদিসে আত্মীয়তা, মর্যাদা বা পরিচয়ের ওপর ভরসা না করে নিজেকে আল্লাহর সামনে প্রস্তুত করার শিক্ষা আছে। নবী (صلى الله عليه وسلم) নিজের কাছের মানুষকেও সতর্ক করেছেন, তাই দায়িত্ব সবার জন্য ব্যক্তিগত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর সামনে প্রত্যেকের জবাবদিহি ব্যক্তিগত।
  • নবী (صلى الله عليه وسلم) নিজের নিকটাত্মীয়দেরও সতর্ক করেছেন।
  • সম্পদ বা আত্মীয়তা আল্লাহর আযাব থেকে রক্ষার নিশ্চয়তা নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন