৫৫/১২. অধ্যায়ঃ
ওয়াকফকারী তার ওয়াকফ দ্বারা উপকার গ্রহণ করতে পারে কি?
وَقَدْ اشْتَرَطَ عُمَرُ ؓ لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهَا وَقَدْ يَلِي الْوَاقِفُ وَغَيْرُهُ وَكَذَلِكَ كُلُّ مَنْ جَعَلَ بَدَنَةً أَوْ شَيْئًا لِلَّهِ فَلَهُ أَنْ يَنْتَفِعَ بِهَا كَمَا يَنْتَفِعُ غَيْرُهُ وَإِنْ لَمْ يَشْتَرِطْ‘উমার (রা.) শর্তারোপ করেছিলেন, যে ব্যক্তি ওয়াকফের মুতাওয়ল্লী হবে, তার জন্য তা থেকে কিছু খাওয়াতে কোনো দোষ নেই। ওয়াকফকারী নিজেও মুতাওয়ল্লী হতে পারে, আর অন্য কেউও হতে পারে। অনুরূপ যে ব্যক্তি উট বা অন্য কিছু আল্লাহর নামে উৎসর্গ করে তার জন্যও তা থেকে নিজে উপকৃত হওয়া বৈধ, যেমন অন্যদের জন্য তা থেকে উপকৃত হওয়া বৈধ, শর্তারোপ না করলেও।"
সহিহ বুখারী : ২৭৫৫
সহিহ বুখারীহাদিস নম্বর ২৭৫৫
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ " ارْكَبْهَا ". قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ. قَالَ " ارْكَبْهَا، وَيْلَكَ ". فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক ব্যক্তিকে দেখতে পেলেন যে, সে একটি কুরবানির উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর রসূল (ﷺ) তাকে বললেন, এর উপর সওয়ার হও। লোকটি বলল, হে আল্লাহর রসূল! এটি তো কুরবানির উট। তিনি দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার বললেন, এর উপর সওয়ার হও, দুর্ভোগ তোমার জন্য।
