৫৬/১৪৬. অধ্যায়ঃ

নৈশকালীন আক্রমণে মুশরিকদের মহিলা ও শিশু নিহত হলে।

بَيَاتًا : لَيْلًا لَنُبَيِّتَنَّهُ لَيْلًا يَبِيتُ : لَيْلًاপবিত্র কুরআনে উল্লেখিত بَيَاتًا এবং يَبِيتُ শব্দগুলোর দ্বারা রাতের সময় বুঝানো হয়েছে।"

সহিহ বুখারীহাদিস নম্বর ৩০১২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ وَسُئِلَ عَنْ أَهْلِ الدَّارِ يُبَيَّتُوْنَ مِنْ الْمُشْرِكِيْنَ فَيُصَابُ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ قَالَ هُمْ مِنْهُمْ وَسَمِعْتُهُ يَقُوْلُ لَا حِمَى إِلَّا لِلهِ وَلِرَسُوْلِهِ صلى الله عليه وسلم وَعَنْ الزُّهْرِيِّ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ

সা‘ব ইব্‌নু জাস্‌সামা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আবওয়া অথবা ওয়াদ্দান নামক স্থানে আমার কাছে অতিক্রম করেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হল, যে সকল মুশরিকদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যদি রাত্রিকালীন আক্রমণে তাদের মহিলা ও শিশুরা নিহত হয়, তবে কী হবে? আল্লাহর রসূল (ﷺ) বলেন, তারাও তাদেরই অন্তর্ভুক্ত। আর আমি তাঁকে আরও বলতে শুনেছি যে, সংরক্ষিত চারণভূমি আল্লাহ ও তাঁর রসূল (ﷺ) ছাড়া অন্য কারো জন্য হতে পারে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন