৫৬/১৫৮. অধ্যায়ঃ
যুদ্ধে মিথ্যা বলা।
সহিহ বুখারী : ৩০৩১
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৩১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِيْنَارٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ قَالَ مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ فَإِنَّهُ قَدْ آذَى اللهَ وَرَسُوْلَهُ قَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ يَا رَسُوْلَ اللهِ قَالَ نَعَمْ قَالَ فَأَتَاهُ فَقَالَ إِنَّ هَذَا يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ عَنَّانَا وَسَأَلَنَا الصَّدَقَةَ قَالَ وَأَيْضًا وَاللهِ لَتَمَلُّنَّهُ قَالَ فَإِنَّا قَدْ اتَّبَعْنَاهُ فَنَكْرَهُ أَنْ نَدَعَهُ حَتَّى نَنْظُرَ إِلَى مَا يَصِيْرُ أَمْرُهُ قَالَ فَلَمْ يَزَلْ يُكَلِّمُهُ حَتَّى اسْتَمْكَنَ مِنْهُ فَقَتَلَهُ
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একবার বললেন, ‘কে আছ যে কা’ব ইবন আশরাফের (হত্যার) দায়িত্ব নেবে? কেননা সে আল্লাহ এবং তাঁর রসূল (ﷺ)-কে কষ্ট দিয়েছে।’ মুহাম্মাদ ইবন মাসলামা (রাঃ) বললেন, ‘হ্যাঁ।’বর্ণনাকারী বলেন, অতঃপর মুহাম্মাদ ইবন মাসলামা (রাঃ) কা’ব ইবন আশরাফের নিকট গিয়ে বললেন, ‘এ ব্যক্তি অর্থাৎ নবী (ﷺ) আমাদের কষ্টে ফেলেছেন এবং আমাদের নিকট থেকে সদকা চাচ্ছেন।’ রাবী বলেন, তখন কা’ব বলল, ‘এখনই আর কী হয়েছে? তোমরা তো তার থেকে আরো পেরেশান হয়ে পড়বে।’ মুহাম্মাদ ইবন মাসলামা (রাঃ) বললেন, ‘আমরা তাঁর অনুগত হয়েছি, এখন তাঁর শেষ ফল না দেখা পর্যন্ত তাঁকে সম্পূর্ণ ত্যাগ করা পছন্দ করি না।’ রাবী বলেন, মুহাম্মাদ ইবন মাসলামা (রাঃ) এভাবে তার সুযোগ না পাওয়া পর্যন্ত কথা বলতে থাকেন, অতঃপর তাকে হত্যা করে ফেলেন।
