৫৬/১৫৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩০৩২ - জিহাদ
হারবিকে গোপনে হত্যা করা।
সহীহ বুখারী : ৩০৩২
সহীহ বুখারীহাদিস নম্বর ৩০৩২
حَدَّثَنِيْ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ قَالَ نَعَمْ قَالَ فَأْذَنْ لِيْ فَأَقُوْلَ قَالَ قَدْ فَعَلْتُ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, ‘কা’ব ইব্নু আশরাফকে হত্যা করার দায়িত্ব কে নিবে?’ তখন মুহাম্মাদ ইব্নু মাসলামাহ (রাঃ) বললেন, ‘আপনি কি পছন্দ করেন যে, আমি তাকে হত্যা করি?’ আল্লাহর রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ। মুহাম্মাদ ইব্নু মাসলামাহ (রাঃ) বললেন, ‘তবে আমাকে অনুমতি দিন, আমি যেন তাকে কিছু বলি।’ তিনি বললেন, ‘আমি অনুমতি দিলাম।’
