৫৬/১৮৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি ফারসি কিংবা কোন অনারবী ভাষায় কথা বলে।
وَقَوْلُهُ تَعَالَى : ﴿وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ﴾ (الروم : ٢٢) ﴿وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ﴾ (إبراهيم : ٤আল্লাহ তা‘আলার বাণী: আর তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতার মধ্যে (রূম ২২) এবং তিনি আরও বলেছেন: আর আমি প্রত্যেক রাসূলকেই তার নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। (ইবরাহীম ৪)"
সহিহ বুখারী : ৩০৭২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৭২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ أَخَذَ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا فِيْ فِيْهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْفَارِسِيَّةِ كِخْ كِخْ أَمَا تَعْرِفُ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ قَالَ عِكْرِمَةُ سنه الحنة بالحبشة قال أبو عبد الله لم تعثى امرءة مثل ما عشت هذه بعني أم خالد
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
হাসান ইবন আলী (রাঃ) সদাকা খেজুর হতে একটি খেজুর নিয়ে তা তাঁর মুখে দেন। তখন নবী (ﷺ) কাখ্-কাখ্ বললেন, তুমি কি জান না যে, আমরা সদাকা খাই না।
