২/২৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৩১ - মুসলিমের বিরুদ্ধে অস্ত্র তোলার ভয়

“মু‘মিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মাঝে ফয়সালা করে দেবে।” (সূরা আল-হুজরাত ৪৯/৯)

فَسَمَّاهُمُ الْمُؤْمِنِينَ.(সংঘর্ষের পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও) তাদের তিনি মুমিন বলে আখ্যায়িত করেছেন।

মুসলিমের বিরুদ্ধে অস্ত্র তোলা: নিয়ত ও হত্যার ভয়াবহ হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৩১

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ ذَهَبْتُ لأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ. قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ " إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ

আহনাফ ইব্‌নু কায়স (রহঃ) হতে বর্ণিতঃ

আমি (সিফফীনের যুদ্ধে) এক ব্যক্তিকে [আলী (রাঃ)-কে] সাহায্য করতে যাচ্ছিলাম। আবূ বাক্‌রাহ্‌ (রাঃ)-এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেনঃ ‘তুমি কোথায় যাচ্ছ?’ আমি বললাম, ‘আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি।’ তিনি বললেনঃ ‘ফিরে যাও। কারণ আমি আল্লাহর রাসূল (ﷺ) কে বলতে শুনেছি যে, দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে।’ তিনি আরও বললেন, আমি জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রাসূল! এ হত্যাকারী (তো অপরাধী), কিন্তু নিহত ব্যক্তির কী অপরাধ? তিনি বললেন, (নিশ্চয়ই) সেও তার সাথীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল।’

সহীহ বুখারী হাদিস ৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু বাকরাহ (রাঃ) আহনাফ ইবনু কায়সকে সংঘাতে জড়ানো থেকে ফিরিয়ে দেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কথা শুনিয়েছিলেন: দুই মুসলিম যদি তরবারি নিয়ে মুখোমুখি হয়, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামে যাবে। প্রশ্ন করা হলে নবী (صلى الله عليه وسلم) বলেন, নিহত ব্যক্তিও তার সাথীকে হত্যা করতে আগ্রহী ছিল। এখানে মূল বিষয় শুধু বাহ্যিক মৃত্যু নয়, বরং হত্যার ইচ্ছা ও চেষ্টা। হাদিসটি মুসলিমদের পারস্পরিক রক্তপাত থেকে দূরে থাকার কঠিন সতর্কতা দেয়। রাগ, দলীয় টান বা সংঘাতে এমন অবস্থায় যাওয়া ভয়াবহ, যেখানে একজন আরেকজনকে হত্যা করতে প্রস্তুত হয়ে যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিমের বিরুদ্ধে প্রাণঘাতী সংঘাতে যাওয়া বড় সতর্কতার বিষয়।
  • শুধু কাজ নয়, হত্যার ইচ্ছাও গুরুতর বিষয়।
  • ফিতনার সময় নিজেকে রক্তপাত থেকে দূরে রাখা দরকার।
  • রাগ ও পক্ষপাত মানুষকে ভয়াবহ পথে নিতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন