৫৭/১৯. অধ্যায়ঃ

নবী (ﷺ) ইসলামের দিকে যাদের মন আকৃষ্ট করতে চাইতেন তাদেরকে ও অন্যদেরকে খুমুস বা তদ্রূপ মাল থেকে দান করতেন।

رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ عَنِ النَّبِيِّ ﷺএ বিষয়ে ‘আবদুল্লাহ ইবনে যায়দ (রা.) নবী (ﷺ)-এর নিকট হতে হাদীস বর্ণনা করেছেন।"

সহিহ বুখারীহাদিস নম্বর ৩১৪৪

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَىَّ اعْتِكَافُ يَوْمٍ فِي الْجَاهِلِيَّةِ، فَأَمَرَهُ أَنْ يَفِيَ بِهِ‏.‏ قَالَ وَأَصَابَ عُمَرُ جَارِيَتَيْنِ مِنْ سَبْىِ حُنَيْنٍ، فَوَضَعَهُمَا فِي بَعْضِ بُيُوتِ مَكَّةَ ـ قَالَ ـ فَمَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سَبْىِ حُنَيْنٍ، فَجَعَلُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ فَقَالَ عُمَرُ يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا هَذَا فَقَالَ مَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّبْىِ‏.‏ قَالَ اذْهَبْ فَأَرْسِلِ الْجَارِيَتَيْنِ‏.‏ قَالَ نَافِعٌ وَلَمْ يَعْتَمِرْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ وَلَوِ اعْتَمَرَ لَمْ يَخْفَ عَلَى عَبْدِ اللَّهِ‏.‏ وَزَادَ جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ مِنَ الْخُمُسِ‏.‏ وَرَوَاهُ مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ فِي النَّذْرِ وَلَمْ يَقُلْ يَوْمَ‏.‏

নাফি‘ (রহঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, হে আল্লাহর রসূল! জাহিলী যুগে আমার উপর একদিনের ইতিকাফ (মানত) ছিল। তখন আল্লাহর রসূল (ﷺ) তাঁকে তা পূরণ করার আদেশ করেন। নাফি (রহঃ) বলেন, উমর (রাঃ) হুনাইনের যুদ্ধের বন্দীর নিকট হতে দুটি দাসী লাভ করেন। তখন তিনি তাদেরকে মক্কায় একটি গৃহে রেখে দেন।বর্ণনাকারী বলেন, অতঃপর আল্লাহর রসূল (ﷺ) হুনাইনের বন্দীদেরকে সৌজন্যমূলক মুক্ত করার আদেশ করলেন। তারা মুক্ত হয়ে অলি-গলিতে ছুটতে লাগল। উমর (রাঃ) আবদুল্লাহ (রাঃ)-কে বললেন, দেখ তো ব্যাপার কি? তিনি বললেন, আল্লাহর রসূল (ﷺ) বন্দীদের প্রতি অনুগ্রহ করেছেন। উমর (রাঃ) বললেন, তবে তুমি গিয়ে সে দাসী দুজনকে মুক্ত করে দাও।নাফি (রহঃ) বলেন, আল্লাহর রসূল (ﷺ) জিয়েররানা হতে উমরাহ করেননি। যদি তিনি উমরাহ করতেন তবে তা আবদুল্লাহ (রাঃ) হতে লুকানো থাকত না। আর জারীর ইবনু হাযিম (রহঃ) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে অতিরিক্ত বর্ণনা করতেন যে, উমর (রাঃ) দাসী দুটি খুমুস হতে পেয়েছিলেন। মামার (রহঃ) ইবনু উমর (রাঃ)-এর নিকট হতে নযরের কথা উল্লেখ করেন, কিন্তু তিনি একদিনের কথা বলেননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন