৫৯/৫. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার এ বাণী সম্বন্ধে যা বর্ণিত হয়েছে: তিনিই স্বীয় রাহমাতের বৃষ্টির পূর্বে বিস্তৃতরূপে বায়ুকে করেন। (আল-ফুরকান ৪৮)
﴿قَاصِفًا﴾ (الإسراء : ٦٩) تَقْصِفُ كُلَّ شَيْءٍ ﴿لَوَاقِحَ﴾ (الحجرات : ٢٢) مَلَاقِحَ مُلْقِحَةً ﴿إِعْصَارٌ﴾ (البقرة : ٢٢٦) رِيحٌ عَاصِفٌ تَهُبُّ مِنَ الْأَرْضِ إِلَى السَّمَاءِ كَعَمُودٍ فِيهِ نَارٌ ﴿صِرٌّ﴾ (البقرة: ٢٢٦) بَرْدٌ نُشْرًا مُتَفَرِّقَةًقَاصِفًا অর্থ যা সব কিছু ভেঙ্গে দেয়। لَوَاقِحَ এবং مَلَاقِحَ শব্দের বহুবচন, যার অর্থ বৃষ্টি বর্ষণকারী। إِعْصَارٌ ঝঞ্ঝা বায়ু যা যমীন হতে আকাশের দিকে স্তম্ভাকারে প্রবাহিত হতে থাকে, যাতে আগুন বিরাজ করে। صِرٌّ অর্থ শীতল। نُشْرًا অর্থ বিস্তৃত।"
সহিহ বুখারী : ৩২০৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩২০৫
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ ".
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, পূর্বের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, আর পশ্চিমের বাতাস দ্বারা আদ জাতিকে হালাক করা হয়েছে।
