৫৯/১৪. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ যমীনে সকল প্রকার প্রাণী ছড়িয়ে দিয়েছেন।”
قَالَ ابْنُ عَبَّاسٍ الثُّعْبَانُ الحَيَّةُ الذَّكَرُ مِنْهَا يُقَالُ الحَيَّاتُ أَجْنَاسٌ الجَانُّ وَالْأَفَاعِي وَالْأَسَاوِدُ أَخَذَ بِنَاصِيَتِهَا فِي مُلْكِهِ وَسُلْطَانِهِ يُقَالُ ﴿صَافَّاتٍ﴾ بَسَطَ أَجْنِحَتَهُنَّ ﴿يَقْبِضْنَ﴾ يَضْرِبْنَ بِأَجْنِحَتِهِنَّইবন ‘আব্বাস (রা.) বলেন, الثُّعْبَانُ হলো পুরুষ সাপ। বলা হয় সাপ বিভিন্ন প্রকারের হয়, শ্বেত সাপ, মাদী সাপ আর কাল সাপ, أَخَذَ بِنَاصِيَتِهَا অর্থ আল্লাহ তাঁর রাজত্ব ও কর্তৃত্বে সকল জীবকে রেখেছেন, صَافَّاتٍ তাদের দানাগুলো সম্প্রসারিত অবস্থায়। يَقْبِضْنَ তারা তাদের দানাগুলো সংকুচিত করে।"
সহিহ বুখারী : ৩২৯৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩২৯৭
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَقُولُ " اقْتُلُوا الْحَيَّاتِ، وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ، وَيَسْتَسْقِطَانِ الْحَبَلَ ".
ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে মিম্বারের উপর ভাষণ দানের সময় বলতে শুনেছেন, ‘সাপ মেরে ফেল। বিশেষ করে মেরে ফেল ঐ সাপ, যার মাথার উপর দুটো সাদা রেখা আছে এবং লেজ কাটা সাপ। কারণ এ দুই প্রকারের সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়।’
