৫৯/১৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৩০৬ - সৃষ্টির সূচনা
মুসলিমের সর্বোৎকৃষ্ট মাল হল ছাগলের পাল যেগুলোকে নিয়ে তারা পাহাড়ের উপর চলে যায়।
-
সহীহ বুখারী : ৩৩০৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৩০৬
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، يُحَدِّثُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لِلْوَزَغِ الْفُوَيْسِقُ. وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ. وَزَعَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ أَنَّ النَّبِيَّ ﷺ أَمَرَ بِقَتْلِهِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) গিরগিটি বা রক্তচোষা টিকটিকি কে নিকৃষ্টতম ফাসিক বলে আখ্যায়িত করেছেন। আমি আল্লাহর রাসূল (ﷺ)–কে একে হত্যা করার আদেশ দিতে শুনিনি। আর সা‘দ ইব্নু আবূ ওয়াক্কাস (রাঃ) বলেন, নবী (ﷺ) একে হত্যা করার আদেশ দিয়েছেন।
