৬২/২৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৫৮ - সাহাবীগণের মর্যাদা
আবু হুযাইফা (রাঃ)-এর আজাদকৃত গোলাম সালিম (রাঃ)-এর মর্যাদা।
সহীহ বুখারী : ৩৭৫৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৫৮
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ إِبْرَاهِيْمَ عَنْ مَسْرُوقٍ قَالَ ذُكِرَ عَبْدُ اللهِ عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو فَقَالَ ذَاكَ رَجُلٌ لَا أَزَالُ أُحِبُّهُ بَعْدَ مَا سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ اسْتَقْرِئُوْا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ فَبَدَأَ بِهِ وَسَالِمٍ مَوْلَى أَبِيْ حُذَيْفَةَ وَأُبَيِّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ لَا أَدْرِيْ بَدَأَ بِأُبَيٍّ أَوْ بِمُعَاذِ بْنِ جَبَلٍ
মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ্ ইব্নু ‘আমর (রাঃ)-এর মজলিসে ‘আবদুল্লাহ ইব্নু মাস’ঊদ (রাঃ)-এর আলোচনা হলে তিনি বললেন, আমি এই লোককে ঐদিন হতে অত্যন্ত ভালোবাসি যেদিন আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা চার ব্যক্তি হতে কোরআন শিক্ষা কর, ‘আবদুল্লাহ্ ইব্নু মাস’ঊদ সর্বপ্রথম তাঁর নাম বললেন, আবূ হুযাইফা (রাঃ)-এর মুক্ত গোলাম সালিম, ‘উবাই ইব্নু কা’ব (রাঃ) ও মু’আয ইব্নু জাবাল (রাঃ) থেকে। উবাই (রাঃ) ও মু’আয (রাঃ) এ দু’জনের কার নাম আগে বলেছিলেন সেটুকু আমার স্মরণ নেই।
