৬২/২৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৫৯ - সাহাবীগণের মর্যাদা
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর মর্যাদা।
সহীহ বুখারী : ৩৭৫৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৫৯
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ قَالَ سَمِعْتُ مَسْرُوقًا قَالَ قَالَ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو إِنَّ رَسُوْلَ اللهِ ﷺ لَمْ يَكُنْ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا وَقَالَ إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ أَحْسَنَكُمْ أَخْلَاقًا
মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ্ ইব্নু ‘আমর (রাঃ) বলেছেন, আল্লাহর রাসূল (ﷺ) জন্মগতভাবে বা ইচ্ছাপূর্বক অশ্লীল ভাষী ছিলেন না। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আমার সবচেয়ে প্রিয় যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।
