৬২/২৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৬৫ - সাহাবীগণের মর্যাদা
মু‘আবিয়া (রাঃ)-এর উল্লেখ।
সহীহ বুখারী : ৩৭৬৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৬৫
حَدَّثَنَا ابْنُ أَبِيْ مَرْيَمَ حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ حَدَّثَنِيْ ابْنُ أَبِيْ مُلَيْكَةَ قِيْلَ لِابْنِ عَبَّاسٍ هَلْ لَكَ فِيْ أَمِيْرِ الْمُؤْمِنِيْنَ مُعَاوِيَةَ فَإِنَّهُ مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ قَالَ أَصَابَ إِنَّهُ فَقِيْهٌ
ইব্নু আবূ মুলাইকাহ (রহঃ) হতে বর্ণিতঃ
ইব্নু ‘আব্বাস (রাঃ)-কে বলা হল, আপনি আমীরুল মু’মিনীন মু’আবিয়াহ (রাঃ)-এর সঙ্গে এ বিষয় আলাপ করবেন কি? যেহেতু তিনি বিতর সালাত এক রাক’আত আদায় করেছেন। ইব্নু ‘আব্বাস (রাঃ) বললেন, তিনি ঠিকই করেছেন, কারণ তিনি নিজেই একজন ফকীহ্।
