৬২/২৯. অধ্যায়ঃ
মু'আবিয়া (রাঃ)-এর উল্লেখ।
সহিহ বুখারী : ৩৭৬৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৬৬
حَدَّثَنِيْ عَمْرُوْ بْنُ عَبَّاسٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ قَالَ سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ عَنْ مُعَاوِيَةَ قَالَ إِنَّكُمْ لَتُصَلُّوْنَ صَلَاةً لَقَدْ صَحِبْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا وَلَقَدْ نَهَى عَنْهُمَا يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ
মু’আবিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা এমন এক সালাত আদায় কর, আমরা নবী (ﷺ)-এর সঙ্গ লাভ করেছি, আমরা তাঁকে তা আদায় করতে দেখিনি; বরং তিনি এ দুই রাকাত সালাত আদায় করতে নিষেধ করেছেন। অর্থাৎ আসরের পর দুই রাকাত।
