৬৩/৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর দোয়া- হে আল্লাহ! আনসার ও মুহাজিরগণের কল্যাণ কর।
সহিহ বুখারী : ৩৭৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৯৬
حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُمَيْدٍ الطَّوِيْلِ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ كَانَتْ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُوْلُ نَحْنُ الَّذِيْنَ بَايَعُوْا مُحَمَّدَا عَلَى الْجِهَادِ مَا حَيِيْنَا أَبَدَا فَأَجَابَهُمْ اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ فَأَكْرِمْ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনসারগণ খন্দক যুদ্ধের পরিখা খননের সময় বলেছিলেন, আমরা হলাম ঐ সমস্ত লোক যারা মুহাম্মাদ (ﷺ)-এর হাতে জিহাদের জন্য বায়আত করেছি যতদিন আমরা বেঁচে থাকব। এর উত্তরে নবী (ﷺ) বললেন, হে আল্লাহ! আখিরাতের জীবনই আসল জীবন। (হে আল্লাহ) আনসার ও মুহাজিরদের সম্মান বাড়িয়ে দাও।
