৬৩/৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৯৭ - আনসারগণের মর্যাদা
নবী (ﷺ)-এর দোয়া- হে আল্লাহ! আনসার ও মুহাজিরগণের কল্যাণ কর।
সহীহ বুখারী : ৩৭৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৯৭
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ حَدَّثَنَا ابْنُ أَبِيْ حَازِمٍ عَنْ أَبِيْهِ عَنْ سَهْلٍ قَالَ جَاءَنَا رَسُوْلُ اللهِ ﷺ وَنَحْنُ نَحْفِرُ الْخَنْدَقَ وَنَنْقُلُ التُّرَابَ عَلَى أَكْتَادِنَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْمُهَاجِرِيْنَ وَالأَنْصَارِ
সাহল (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা যখন পরিখা খনন করে আমাদের স্কন্ধে করে মাটি বহন করছিলাম, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট এসে বললেন, হে আল্লাহ্! আখিরাতের জীবনই আসল জীবন। মুহাজির ও আনসারদের আপনি মাফ করে দিন।
