৬৪/৩৬. অধ্যায়ঃ
হুদাইবিয়ার যুদ্ধ।
وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ﴿.মহান আল্লাহর বাণী: মুমিনগণ যখন গাছের তলে আপনার নিকট বাই‘আত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন ........। (সূরা ফাতহ ৪৮/১৮)"
সহিহ বুখারী : ৪১৫৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪১৫৬
إِبْرَاهِيْمُ بْنُ مُوْسَى أَخْبَرَنَا عِيْسَى عَنْ إِسْمَاعِيْلَ عَنْ قَيْسٍ أَنَّهُ سَمِعَ مِرْدَاسًا الْأَسْلَمِيَّ يَقُوْلُ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ يُقْبَضُ الصَّالِحُوْنَ الْأَوَّلُ فَالأَوَّلُ وَتَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ التَّمْرِ وَالشَّعِيْرِ لَا يَعْبَأُ اللهُ بِهِمْ شَيْئًا.
কায়েস (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি হুদায়বিয়ার সন্ধির দিন বৃক্ষতলের সাহাবী মিরদাস আল-আসলামি (রাঃ) কে বলতে শুনেছেন যে, নেককার লোকদেরকে একের পর এক উঠিয়ে নেওয়া হবে। এরপর বাকী থাকবে খেজুর ও যবের খোসার মতো খোসাগুলো; আল্লাহ যাদের কোন তোয়াক্কা করবেন না।
[৬৪৩৪] (আধুনিক প্রকাশনীঃ ৩৮৪৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৪৬)
