৬৪/৩৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪১৭২ - সূরা ফাতহ ও হুদাইবিয়ার সুস্পষ্ট বিজয়

হুদাইবিয়ার যুদ্ধ।

وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ﴿.মহান আল্লাহর বাণী: মুমিনগণ যখন গাছের তলে আপনার নিকট বাই‘আত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন ........। (সূরা ফাতহ ৪৮/১৮)"

সূরা ফাতহের সুস্পষ্ট বিজয়: হুদাইবিয়ার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪১৭২

أَحْمَدُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا} قَالَ الْحُدَيْبِيَةُ قَالَ أَصْحَابُهُ هَنِيئًا مَرِيئًا فَمَا لَنَا فَأَنْزَلَ ﴾اللهُ لِيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ﴿ قَالَ شُعْبَةُ فَقَدِمْتُ الْكُوْفَةَ فَحَدَّثْتُ بِهَذَا كُلِّهِ عَنْ قَتَادَةَ ثُمَّ رَجَعْتُ فَذَكَرْتُ لَهُ فَقَالَ أَمَّا {إِنَّا فَتَحْنَا لَكَ} فَعَنْ أَنَسٍ وَأَمَّا هَنِيئًا مَرِيئًا فَعَنْ عِكْرِمَةَ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِيْنًا- ‘‘অবশ্যই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি’’- (সূরা ফাত্হ ৪৮/১)।তিনি বলেনঃ এ আয়াতে فَتْحًا مُبِيْنًا (সুস্পষ্ট বিজয়) দ্বারা হুদাইবিয়াহর সন্ধিকেই বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ বললেন, এটা খুশী ও আনন্দের কথা। কিন্তু আমাদের জন্য কী আছে? তখন আল্লাহ তা‘আলা অবতীর্ণ করলেন, لِيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ ‘‘যাতে তিনি মু’মিন ও মু’মিনাগণকে জান্নাতে প্রবিষ্ট করবেন যার নীচ দিয়ে বহু নদী-নালা প্রবাহিত হচ্ছে’’।শু‘বাহ (রহঃ) বলেন, ‘‘এরপর আমি কুফায় গেলাম এবং ক্বাতাদাহ থেকে বর্ণনাকৃত হাদীসটির সবটুকু বর্ণনা করলাম, অতঃপর কুফা থেকে প্রত্যাবর্তন করে ক্বাতাদাহকে জানালাম। তিনি বললেন, إِنَّا فَتَحْنَا لَكَ সম্পর্কিত কথা আনাস হতে বর্ণিত। আর هَنِيئًا مَرِيئًا সম্পর্কিত কথা ইকরামাহ (রহঃ) হতে বর্ণিত।

সহীহ বুখারী হাদিস ৪১৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা ফাতহের শুরুতে থাকা সুস্পষ্ট বিজয় কথাটির ব্যাখ্যা এসেছে। আনাস ইবন মালিক (রাঃ) বলেন, এ দ্বারা হুদাইবিয়ার সন্ধি বোঝানো হয়েছে। সাহাবীরা বললেন, এটি আনন্দের কথা; তবে আমাদের জন্য কী আছে? তখন আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের জান্নাতে প্রবেশ করানোর কথা নাজিল করেন—যার নিচ দিয়ে নদী প্রবাহিত। শেষে শু‘বাহ (রহঃ)-এর বর্ণনা নিয়ে একটি সতর্ক ব্যাখ্যাও এসেছে—কোন অংশ আনাস (রাঃ) থেকে আর কোন অংশ ইকরিমা (রহঃ) থেকে। এই হাদিসে কুরআনের আয়াত, হুদাইবিয়ার ঘটনা এবং বর্ণনা যাচাই—এই তিনটি বিষয় আছে। মূল শিক্ষা হলো, বাহ্যিকভাবে কঠিন মনে হওয়া ঘটনাও আল্লাহর কাছে বিজয় হতে পারে, তবে ব্যাখ্যায় বর্ণনার সীমা মানতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হুদাইবিয়ার সন্ধিকে এই বর্ণনায় সুস্পষ্ট বিজয় বলা হয়েছে।
  • মুমিন পুরুষ ও নারীদের জন্য আল্লাহর প্রতিশ্রুতির কথা এসেছে।
  • হাদিস বর্ণনায় কোন কথা কার থেকে এসেছে তা পরিষ্কার করা জরুরি।
  • কুরআনের ব্যাখ্যায় নির্ভরযোগ্য বর্ণনার গুরুত্ব আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন