৬৪/৩৬. অধ্যায়ঃ
হুদাইবিয়ার যুদ্ধ।
وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ﴿.মহান আল্লাহর বাণী: মুমিনগণ যখন গাছের তলে আপনার নিকট বাই‘আত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন ........। (সূরা ফাতহ ৪৮/১৮)"
সহিহ বুখারী : ৪১৮৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪১৮৬
شُجَاعُ بْنُ الْوَلِيْدِ سَمِعَ النَّضْرَ بْنَ مُحَمَّدٍ حَدَّثَنَا صَخْرٌ عَنْ نَافِعٍ قَالَ إِنَّ النَّاسَ يَتَحَدَّثُوْنَ أَنَّ ابْنَ عُمَرَ أَسْلَمَ قَبْلَ عُمَرَ وَلَيْسَ كَذَلِكَ وَلَكِنْ عُمَرُ يَوْمَ الْحُدَيْبِيَةِ أَرْسَلَ عَبْدَ اللهِ إِلَى فَرَسٍ لَهُ عِنْدَ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ يَأْتِيْ بِهِ لِيُقَاتِلَ عَلَيْهِ وَرَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يُبَايِعُ عِنْدَ الشَّجَرَةِ وَعُمَرُ لَا يَدْرِيْ بِذَلِكَ فَبَايَعَهُ عَبْدُ اللهِ ثُمَّ ذَهَبَ إِلَى الْفَرَسِ فَجَاءَ بِهِ إِلَى عُمَرَ وَعُمَرُ يَسْتَلْئِمُ لِلْقِتَالِ فَأَخْبَرَهُ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يُبَايِعُ تَحْتَ الشَّجَرَةِ قَالَ فَانْطَلَقَ فَذَهَبَ مَعَهُ حَتَّى بَايَعَ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَهِيَ الَّتِيْ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ ابْنَ عُمَرَ أَسْلَمَ قَبْلَ عُمَرَ
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
লোকেরা বলাবলি করে যে, ইবনু উমর (রাঃ) উমর (রাঃ)-এর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। ব্যাপার এমন নয়। তবে (মূল ঘটনা ছিল যে,) 'হুদায়বিয়া'র দিন উমর (রাঃ) (তাঁর পুত্র) আবদুল্লাহ (রাঃ)-কে এক আনসারি সাহাবীর কাছে রাখা তাঁর ঘোড়াটি আনার জন্য পাঠিয়েছিলেন, যাতে তিনি এতে চড়ে লড়াই করতে পারেন।এদিকে রাসূলুল্লাহ (ﷺ) গাছের নিকট বাই‘আত গ্রহণ করছিলেন। তা উমর (রাঃ) জানতেন না। আবদুল্লাহ (রাঃ) তখন বাই‘আত গ্রহণ করে ঘোড়াটি আনার জন্য গেলেন এবং ঘোড়াটি নিয়ে উমর (রাঃ)-এর কাছে আসলেন। এ সময় উমর (রাঃ) যুদ্ধের পোশাক পরিধান করছিলেন। তখন আবদুল্লাহ (রাঃ) তাঁকে জানালেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বৃক্ষতলে বাই‘আত গ্রহণ করছেন।বর্ণনাকারী বলেন, তখন উমর (রাঃ) তাঁর [আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)] সঙ্গে গেলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বাই‘আত গ্রহণ করলেন। এ হল ব্যাপার যার জন্য লোকেরা এ কথা বলাবলি করছে যে, ইবনু উমর (রাঃ) উমর (রাঃ)-এর পূর্বে ইসলাম গ্রহণ করেছেন।
[৩৯১৬] (আধুনিক প্রকাশনীঃ ৩৮৬৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৭০)[৪৪] আসলে হুদাইবিয়াতে যে বাই’আত গ্রহণ করা হয়েছিল সেখানে উমার (রাঃ)-এর পূর্বে ‘আবদুল্লাহ ইবনু ‘উমার বাই’আত গ্রহণ করেছিলেন। এ ঘটনাটি এমনভাবে ছড়িয়ে পড়ে যে, অনেকে মনে করতে থাকে যে, পিতার পূর্বে পুত্র ইসলাম গ্রহণ করেছিলেন। কথাটি আদৌ সত্য নয়।
