৬৪/৩৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪১৯১ - মাথার কষ্টে ফিদয়ার আয়াত

হুদাইবিয়ার যুদ্ধ।

وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ﴿.মহান আল্লাহর বাণী: মুমিনগণ যখন গাছের তলে আপনার নিকট বাই‘আত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন ........। (সূরা ফাতহ ৪৮/১৮)"

ইহরামে ফিদয়ার আয়াত: সাওম, সদকা বা কুরবানির শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪১৯১

مُحَمَّدُ بْنُ هِشَامٍ أَبُوْ عَبْدِ اللهِ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِيْ بِشْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِيْ لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ كُنَّا مَعَ رَسُوْلِ اللهِ ﷺ بِالْحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُوْنَ وَقَدْ حَصَرَنَا الْمُشْرِكُوْنَ قَالَ وَكَانَتْ لِيْ وَفْرَةٌ فَجَعَلَتْ الْهَوَامُّ تَسَّاقَطُ عَلَى وَجْهِيْ فَمَرَّ بِي النَّبِيُّ ﷺ فَقَالَ أَيُؤْذِيْكَ هَوَامُّ رَأْسِكَ قُلْتُ نَعَمْ قَالَ وَأُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ﴾فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا أَوْ بِهٰ أَذًى مِّنْ رَّأْسِهٰ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ﴿.

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

হুদাইবিয়াহ্‌র মুহরিম অবস্থায় আমরা নবী (ﷺ)-এর সঙ্গে ছিলাম। মুশরিকরা আমাদেরকে আটকে রেখেছিল। বলেন, আমার কান পর্যন্ত বাবরী চুল ছিল। (মাথার) উকুনগুলো আমার মুখমণ্ডলের উপর ঝরে ঝরে পড়ছিল। এ সময় নবী (ﷺ) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, তোমার মাথার উকুনগুলো তোমাকে কি কষ্ট দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ।বলেন, এরপর আয়াত অবতীর্ণ হল, "তোমাদের মধ্যে কেউ যদি পীড়িত হয় কিংবা তার মাথায় ক্লেশ থাকলে সাওম কিংবা সাদকাহ কিংবা কুরবানীর দ্বারা তার ফিদাইয়া আদায় করবে"-(সূরা আল-বাকারা ১৯৬)

সহীহ বুখারী হাদিস ৪১৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কাব ইবন উজরাহ রাঃ বলেন, তাঁরা হুদায়বিয়ায় নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে মুহরিম অবস্থায় ছিলেন এবং মুশরিকরা তাঁদের আটকে রেখেছিল। তাঁর চুল কান পর্যন্ত ছিল, আর মাথার উকুন মুখে পড়ছিল। নবী صلى الله عليه وسلم তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, মাথার উকুন কি তাঁকে কষ্ট দিচ্ছে? তিনি হ্যাঁ বললেন। এরপর সূরা আল-বাকারার আয়াত নাজিল হয়, যেখানে বলা হয়েছে—কেউ অসুস্থ হলে বা মাথায় কষ্ট থাকলে সাওম, সদকা বা কুরবানির মাধ্যমে ফিদয়া দেবে। হাদিসটি ফিদয়ার বিধানকে কুরআনের আয়াতের সঙ্গে যুক্ত করে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরাম অবস্থায় মাথার কষ্টের জন্য ফিদয়ার বিধান এসেছে।
  • ফিদয়া হিসেবে সাওম, সদকা বা কুরবানির কথা আয়াতে রয়েছে।
  • নবী صلى الله عليه وسلم সাহাবির কষ্ট দেখেই তার অবস্থা জানতে চেয়েছেন।
  • হাদিসটি সূরা আল-বাকারার ১৯৬ নম্বর আয়াতের সঙ্গে সম্পর্কিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন