৬৪/৩৭. অধ্যায়ঃ
উক্ল ও উরাইনাহ গোত্রের ঘটনা
সহিহ বুখারী : ৪১৯৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৪১৯৩
مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيْمِ حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ أَبُوْ عُمَرَ الْحَوْضِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَيُّوْبُ وَالْحَجَّاجُ الصَّوَّافُ قَالَ حَدَّثَنِيْ أَبُوْ رَجَاءٍ مَوْلَى أَبِيْ قِلَابَةَ وَكَانَ مَعَهُ بِالشَّأْمِ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيْزِ اسْتَشَارَ النَّاسَ يَوْمًا قَالَ مَا تَقُوْلُوْنَ فِيْ هَذِهِ الْقَسَامَةِ فَقَالُوْا حَقٌّ قَضَى بِهَا رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم وَقَضَتْ بِهَا الْخُلَفَاءُ قَبْلَكَ قَالَ وَأَبُوْ قِلَابَةَ خَلْفَ سَرِيْرِهِ فَقَالَ عَنْبَسَةُ بْنُ سَعِيْدٍ فَأَيْنَ حَدِيْثُ أَنَسٍ فِي الْعُرَنِيِّيْنَ قَالَ أَبُوْ قِلَابَةَ إِيَّايَ حَدَّثَهُ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ عَبْدُ الْعَزِيْزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسٍ مِنْ عُرَيْنَةَ وَقَالَ أَبُوْ قِلَابَةَ عَنْ أَنَسٍ مِنْ عُكْلٍ ذَكَرَ الْقِصَّةَ
উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি লোকদের কাছে কাসামা সম্পর্কে পরামর্শ চেয়ে বললেন, তোমরা এ কাসামা সম্পর্কে কী বল? তাঁরা বললেন, এটা হক। আপনার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) এবং খলীফাগণ সকলেই কাসামাতের আদেশ দিয়েছেন।বর্ণনাকারী বলেন, এ সময় আবু কিলাবা (রহঃ) উমর ইবন আবদুল আজিজ (রহঃ)-এর পেছনে ছিলেন। তখন আম্বাসা ইবন সাঈদ (রহঃ) বললেন, ‘উরাইনাহ গোত্র সম্পর্কিত আনাস (রাঃ)-এর হাদীসটি কোথায়?তখন আবু কিলাবা (রহঃ) বললেন, আনাস ইবন মালিক (রাঃ) আমার কাছেই হাদীসটি বর্ণনা করেছেন। আবদুল আজিজ ইবন সুহাইব (রহঃ) আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণনা করেছেন যে, আনাস ইবন মালিক (রাঃ) উরাইনাহ গোত্রের কিছু লোকের কথা উল্লেখ করেছেন। আর আবু কিলাবা (রহঃ) আনাস ইবন মালিক (রাঃ) থেকে উক্ল গোত্রের উল্লেখ করে ঘটনাটি বর্ণনা করেছেন।
[২৩৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৮৭৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৭৬)[৪৬] কাসামাত হচ্ছে কোন এলাকায় মৃতদেহ ও হত্যার আলামত পাওয়া গেলে এবং তার হত্যাকারীকে বের না করা গেলে ঐ এলাকার লোকদের মধ্য হতে হত্যাকারীকে খুঁজে বের করার উদ্দেশ্যে প্রত্যেকের নিকট হতে কসম নেয়া।
