৬৪/৩৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪১৯৪ - সালামা রাঃ-এর সাহস ও নবী صلى الله عليه وسلم-এর সংযমের শিক্ষা

যাতুল কারাদের যুদ্ধ

وَهِيَ الْغَزْوَةُ الَّتِي أَغَارُوا عَلَى لِقَاحِ النَّبِيِّ ﷺ قَبْلَ خَيْبَرَ بِثَلَاثٍখাইবার যুদ্ধের তিনদিন আগে মুশরিকরা নবী (ﷺ)-এর দুধেল উটগুলো লুট করে নেয়ার সময়ে এ যুদ্ধ হয়েছিল।"

সালামা ইবন আকওয়া রাঃ-এর সাহস ও সংযমের হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ৪১৯৪

قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا حَاتِمٌ عَنْ يَزِيْدَ بْنِ أَبِيْ عُبَيْدٍ قَالَ سَمِعْتُ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ يَقُوْلُ خَرَجْتُ قَبْلَ أَنْ يُؤَذَّنَ بِالْأُوْلَى وَكَانَتْ لِقَاحُ رَسُوْلِ اللهِ ﷺ تَرْعَى بِذِيْ قَرَدَ قَالَ فَلَقِيَنِيْ غُلَامٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَالَ أُخِذَتْ لِقَاحُ رَسُوْلِ اللهِ ﷺ قُلْتُ مَنْ أَخَذَهَا قَالَ غَطَفَانُ قَالَ فَصَرَخْتُ ثَلَاثَ صَرَخَاتٍ يَا صَبَاحَاهْ قَالَ فَأَسْمَعْتُ مَا بَيْنَ لَابَتَيْ الْمَدِيْنَةِ ثُمَّ انْدَفَعْتُ عَلَى وَجْهِيْ حَتَّى أَدْرَكْتُهُمْ وَقَدْ أَخَذُوْا يَسْتَقُوْنَ مِنَ الْمَاءِ فَجَعَلْتُ أَرْمِيْهِمْ بِنَبْلِيْ وَكُنْتُ رَامِيًا وَأَقُوْلُ :أَنَــا ابْـنُ الْأَكْــوَعْ وَالْـيَـوْمُ يَـوْمُ الـرُّضّـَعْوَأَرْتَجِزُ حَتَّى اسْتَنْقَذْتُ اللِّقَاحَ مِنْهُمْ وَاسْتَلَبْتُ مِنْهُمْ ثَلَاثِيْنَ بُرْدَةً قَالَ وَجَاءَ النَّبِيُّ ﷺ وَالنَّاسُ فَقُلْتُ يَا نَبِيَّ اللهِ قَدْ حَمَيْتُ الْقَوْمَ الْمَاءَ وَهُمْ عِطَاشٌ فَابْعَثْ إِلَيْهِمْ السَّاعَةَ فَقَالَ يَا ابْنَ الْأَكْوَعِ مَلَكْتَ فَأَسْجِحْ قَالَ ثُمَّ رَجَعْنَا وَيُرْدِفُنِيْ رَسُوْلُ اللهِ ﷺ عَلَى نَاقَتِهِ حَتَّى دَخَلْنَا الْمَدِيْنَةَ

সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ) হতে বর্ণিতঃ

(একদা) আমি ফজরের সালাতের আযানের আগে বাইরে বের হলাম। রাসূলুল্লাহ (ﷺ)-এর দুধেল উটগুলোকে যি-কারাদ জায়গায় চরানো হতো। সালামাহ (রাঃ) বলেন, তখন আমার সঙ্গে ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ)-এর গোলামের দেখা হলো। সে বলল, রাসূলুল্লাহ (ﷺ)-এর দুধেল উটগুলো লুট করা হয়েছে। জিজ্ঞেস করলাম, কে ওগুলো লুট করেছে? সে বলল, গাতফানের লোকেরা।তিনি বলেন, তখন আমি ইয়া সাবাহা বলে তিনবার উচ্চৈঃস্বরে চিৎকার করলাম। আর মাদীনাহ্‌র দুই পর্বতের মাঝে অবস্থিত মানুষদের কানে আমার আওয়াজ শুনিয়ে দিলাম। তারপর দ্রুত অগ্রসর হয়ে তাদেরকে পেয়ে গেলাম। এ সময়ে তারা উটগুলোকে পানি পান করাতে শুরু করেছিল। তখন তাদের দিকে তীর নিক্ষেপ করলাম, আমি ছিলাম একজন দক্ষ তীরন্দাজ আর বললাম, আমি হলাম আকওয়া’-এর পুত্র, আজকের দিনটি তোমাদের সবচেয়ে খারাপ দিন। এভাবে আমি তাদের নিকট হতে উটগুলোকে কেড়ে নিলাম এবং তাদের ত্রিশখানা চাদরও কেড়ে নিলাম।তিনি বলেন, এরপর নবী (ﷺ) ও অন্যান্য লোক সেখানে আসলে আমি বললাম, হে আল্লাহ্‌র নবী! লোক কটি পিপাসার্ত ছিল, আমি তাদেরকে পানি পান করতেও দেইনি। আপনি এখনই এদের পিছু ধাওয়া করার জন্য সৈন্য পাঠিয়ে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে ইবনুল আকওয়া'! তুমি (হারানো উট দখল করতে) সক্ষম হয়েছে, এখন একটু বিশ্রাম নাও। সালামাহ (রাঃ) বলেন, এরপর আমরা ফিরে আসলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তাঁর উটনীর পেছনে বসিয়ে নিলেন, এভাবে মদিনায় প্রবেশ করলাম।

সহীহ বুখারী হাদিস ৪১৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালামা ইবন আকওয়া রাঃ-এর সাহসী ভূমিকা বর্ণিত হয়েছে। ফজরের আজানের আগে তিনি বাইরে বের হলে জানতে পারেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর দুধেল উটগুলো গাতফানরা নিয়ে গেছে। তিনি ‘ইয়া সাবাহা’ বলে মদীনার মানুষকে সতর্ক করেন এবং দ্রুত তাদের পিছু নেন। তিনি দক্ষ তীরন্দাজ ছিলেন, তাই তীর নিক্ষেপ করে উটগুলো উদ্ধার করেন এবং তাদের কিছু চাদরও নিয়ে নেন। পরে নবী صلى الله عليه وسلم ও সাহাবিরা এলে তিনি শত্রুদের পিছু ধাওয়ার প্রস্তাব দেন। কিন্তু রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তুমি সক্ষম হয়েছ, এখন একটু সহজ হও। হাদিসটি সাহসের পাশাপাশি সীমা বোঝা ও সংযম শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনে মুসলিম সমাজকে দ্রুত সতর্ক করা সাহসী কাজ।
  • সালামা রাঃ নিজের দক্ষতা দিয়ে রাসূল صلى الله عليه وسلم-এর উট উদ্ধার করেন।
  • সক্ষম হওয়ার পরও নবী صلى الله عليه وسلم সংযম ও থামার শিক্ষা দেন।
  • সাহসের সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মানাও গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন