৬৪/৪২. অধ্যায়ঃ
খাইবারে নবী (ﷺ)-এর জন্য বিষ মিশ্রিত বাকরীর (হাদিয়া পাঠানোর) বর্ণনা
رَوَاهُ عُرْوَةُ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ ﷺ.‘উরওয়া (রহ.) ‘আয়িশা (রা.)-এর মাধ্যমে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৪২৪৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৪৯
عَبْدُ اللهِ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا اللَّيْثُ حَدَّثَنِيْ سَعِيْدٌ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم شَاةٌ فِيْهَا سُمٌّ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন খাইবার বিজিত হল, তখন (ইহুদীদের পক্ষ থেকে) রসূলুল্লাহ (ﷺ)-কে একটি বকরী হাদিয়া দেয়া হয় যাতে বিষ মেশানো ছিল।
[৩১৬৯] (আধুনিক প্রকাশনীঃ ৩৯১৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯২২)[৫৮] সেই বিষপ্রয়োগকৃত গোশত খেয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন ক্ষতি না হলেও সহাবী বারা ইব্নু মা'রূর বিষক্রিয়ায় ইন্তেকাল করেন।
