৬৪/৪৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪২৬৯ - লা ইলাহা ইল্লাল্লাহ বলার মর্যাদা

জুহাইনাহ গোত্রের শাখা হুরুকাত উপগোত্রের বিরুদ্ধে নবী (ﷺ) কর্তৃক ইবনু যায়িদ (রাঃ)-কে প্রেরণের বর্ণনা

লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস: কালিমা বলার পর জীবনের সম্মান

সহীহ বুখারীহাদিস নম্বর ৪২৬৯

عَمْرُوْ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا حُصَيْنٌ أَخْبَرَنَا أَبُوْ ظَبْيَانَ قَالَ سَمِعْتُ أُسَامَةَ بْنَ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُوْلُبَعَثَنَا رَسُوْلُ اللهِ ﷺ إِلَى الْحُرَقَةِ فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ رَجُلًا مِنْهُمْ فَلَمَّا غَشِيْنَاهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ فَكَفَّ الْأَنْصَارِيُّ فَطَعَنْتُهُ بِرُمْحِيْ حَتَّى قَتَلْتُهُ فَلَمَّا قَدِمْنَا بَلَغَ النَّبِيَّ ﷺ فَقَالَ يَا أُسَامَةُ أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ قُلْتُ كَانَ مُتَعَوِّذًا فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى تَمَنَّيْتُ أَنِّيْ لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ.

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে হুরকা গোত্রের বিরুদ্ধে পাঠিয়েছিলেন। আমরা প্রত্যুষে গোত্রটির উপর আক্রমণ করি এবং তাদেরকে পরাজিত করি। এ সময়ে আনসারদের এক ব্যক্তি ও আমি তাদের (হুরকাদের) একজনের পিছু ধাওয়া করলাম। আমরা যখন তাকে ঘিরে ফেললাম তখন সে বলে উঠল 'লা ইলাহা ইল্লাল্লাহ'। এ বাক্য শুনে আনসারী তার অস্ত্র সামনে নিলেন। কিন্তু আমি তাকে আমার বর্শা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললাম।আমরা মদিনায় ফিরার পর এ সংবাদ নবী (ﷺ) পর্যন্ত পৌঁছালে তিনি বললেন, হে উসামাহ! 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলার পরেও তুমি তাকে হত্যা করেছ? আমি বললাম, সে তো জান বাঁচানোর জন্য কালিমা পড়েছিল। এর পরেও তিনি এ কথাটি 'হে উসামাহ! 'লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করেছ' বারবার বলতে থাকলেন। এতে আমার মন চাচ্ছিল যে, হায়, যদি সেই দিনটির পূর্বে আমি ইসলামই গ্রহণ না করতাম!

[১] লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী ব্যক্তিকেও হত্যা করার ফলে রাসূলুল্লাহ (ﷺ) অত্যন্ত ব্যথিত হন। তাই উসামা (রাঃ) চরম অনুতপ্ত হয়ে এ কথা বলেছিলেন। তিনি বুঝাতে চেয়েছেন যে, ঐদিনের পর ইসলাম গ্রহণ করলে এত বড় কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হতো না আর রাসূল (ﷺ) ও এত কষ্ট পেতেন না।

সহীহ বুখারী হাদিস ৪২৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল শিক্ষা খুব গভীর। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উসামা (রাঃ)-সহ একটি দলকে হুরকা গোত্রের বিরুদ্ধে পাঠান। যুদ্ধের সময় একজন লোককে ঘিরে ফেলা হলে সে “লা ইলাহা ইল্লাল্লাহ” বলে। আনসারী সাহাবী তখন অস্ত্র থামিয়ে দেন, কিন্তু উসামা (রাঃ) তাকে হত্যা করেন। পরে খবর নবী (صلى الله عليه وسلم)-এর কাছে পৌঁছালে তিনি বলেন, “হে উসামা! লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করেছ?” উসামা (রাঃ) বলেন, সে জান বাঁচানোর জন্য বলেছিল। কিন্তু নবী (صلى الله عليه وسلم) বারবার একই প্রশ্ন করতে থাকেন, ফলে উসামা (রাঃ) গভীর অনুতাপ অনুভব করেন। এই হাদিসে কালিমার মর্যাদা, মানুষের প্রাণের সম্মান এবং অনুমানভিত্তিক সিদ্ধান্তের ভয়াবহতা স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কেউ কালিমা বললে তার ব্যাপারে খুব সতর্ক হওয়া দরকার।
  • মানুষের অন্তরের উদ্দেশ্য নিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত দেওয়া বিপজ্জনক।
  • নবী (صلى الله عليه وسلم)-এর বারবার প্রশ্ন ঘটনাটির গুরুতর দিক তুলে ধরে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন