৬৪/৪৬. অধ্যায়ঃ
জুহাইনাহ গোত্রের শাখা হুরুকাত উপগোত্রের বিরুদ্ধে নবী (ﷺ) কর্তৃক ইবনু যায়িদ (রাঃ)-কে প্রেরণের বর্ণনা
সহিহ বুখারী : ৪২৭০
সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৭০
قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا حَاتِمٌ عَنْ يَزِيْدَ بْنِ أَبِيْ عُبَيْدٍ قَالَ سَمِعْتُ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ يَقُوْلُ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ وَخَرَجْتُ فِيْمَا يَبْعَثُ مِنَ الْبُعُوْثِ تِسْعَ غَزَوَاتٍ مَرَّةً عَلَيْنَا أَبُوْ بَكْرٍ وَمَرَّةً عَلَيْنَا أُسَامَةُ.
সালামাহ ইবনু আকওয়া' (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর তিনি (ﷺ) যেসব অভিযান প্রেরণ করেছেন তন্মধ্যে নয়টি অভিযানে আমি অংশ নিয়েছি। এসব অভিযানে একবার আবু বকর (রাঃ)-ই আমাদের অধিনায়ক থাকতেন, আরেকবার উসামা (রাঃ)-ই আমাদের অধিনায়ক থাকতেন।
[৪২৭১-৪২৭৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৩৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৪১)
