৬৪/৪৬. অধ্যায়ঃ
জুহাইনাহ গোত্রের শাখা হুরুকাত উপগোত্রের বিরুদ্ধে নবী (ﷺ) কর্তৃক ইবনু যায়িদ (রাঃ)-কে প্রেরণের বর্ণনা
সহিহ বুখারী : ৪২৭২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৭২
أَبُوْ عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ أَبِيْ عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ وَغَزَوْتُ مَعَ ابْنِ حَارِثَةَ اسْتَعْمَلَهُ عَلَيْنَا.
সালামাহ ইবনু আকওয়া' (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং যায়দ ইবন হারিসা (রাঃ)-এর সঙ্গেও যুদ্ধে অংশ নিয়েছি। নবী (ﷺ) তাঁকে (যায়দকে) আমাদের সেনাধ্যক্ষ নিয়োগ করেছিলেন।
[৪২৭০] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৩৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৪২)
