৬৪/৫০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪২৮৯ - কাবার ভেতরে সালাতের স্থান
মাক্কা নগরীর উঁচু এলাকার দিক দিয়ে নবী (ﷺ)-এর প্রবেশের বর্ণনা
কাবার ভেতরে সালাত: বিলাল রাঃ যে স্থান দেখিয়েছিলেন
সহীহ বুখারী : ৪২৮৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৪২৮৯
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِيْ يُوْنُسُ قَالَ أَخْبَرَنِيْ نَافِعٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أَقْبَلَ يَوْمَ الْفَتْحِ مِنْ أَعْلَى مَكَّةَ عَلَى رَاحِلَتِهِ مُرْدِفًا أُسَامَةَ بْنَ زَيْدٍ وَمَعَهُ بِلَالٌ وَمَعَهُ عُثْمَانُ بْنُ طَلْحَةَ مِنَ الْحَجَبَةِ حَتَّى أَنَاخَ فِي الْمَسْجِدِ فَأَمَرَهُ أَنْ يَأْتِيَ بِمِفْتَاحِ الْبَيْتِ فَدَخَلَ رَسُوْلُ اللهِ ﷺ وَمَعَهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلَالٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَمَكَثَ فِيْهِ نَهَارًا طَوِيْلًا ثُمَّ خَرَجَ فَاسْتَبَقَ النَّاسُ فَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ أَوَّلَ مَنْ دَخَلَ فَوَجَدَ بِلَالًا وَرَاءَ الْبَابِ قَائِمًا فَسَأَلَهُ أَيْنَ صَلَّى رَسُوْلُ اللهِ ﷺ فَأَشَارَ لَهُ إِلَى الْمَكَانِ الَّذِيْ صَلَّى فِيْهِ قَالَ عَبْدُ اللهِ فَنَسِيْتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى مِنْ سَجْدَةٍ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
মাক্কাহ বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সওয়ারীতে আরোহণ করে উসামাহ ইবনু যায়িদকে নিজের পিছনে বসিয়ে মাক্কাহ নগরীর উঁচু এলাকার দিক দিয়ে মক্কায় প্রবেশ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন বিলাল এবং বাইতুল্লাহর চাবি রক্ষক 'উসমান ইবনু ত্ব্লহা। অবশেষে তিনি [নাবী (ﷺ)] মসজিদে হারামের সামনে সওয়ারী থামালেন এবং 'উসমান ইবনু ত্ব্লহাকে চাবি এনে (দরজা খোলার) আদেশ করলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) (কা'বায়) প্রবেশ করলেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন উসামাহ ইবনু যায়্দ, বিলাল এবং 'উসমান ইবনু ত্ব্লহা (রাঃ)। সেখানে তিনি দিনের দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করে (সালাত আদায়, তাকবির ও অন্যান্য দোয়া করার পর) বের হয়ে এলেন।তখন অন্যান্য লোক দ্রুত ছুটে এল। তন্মধ্যে 'আব্দুল্লাহ ইবনু 'উমর (রাঃ) প্রথমেই প্রবেশ করলেন এবং বিলাল (রাঃ)-কে দরজার পাশে দাঁড়ানো পেয়ে জিজ্ঞাসা করলেন-রাসূলুল্লাহ (ﷺ) কোন জায়গায় সালাত আদায় করেছেন? তখন বিলাল তাঁকে তাঁর সালাতের জায়গাটি ইশারা করে দেখিয়ে দিলেন। 'আব্দুল্লাহ ইবনু 'উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কত রাক'আত আদায় করেছিলেন বিলাল (রাঃ)-কে আমি এ কথাটি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম।
সহীহ বুখারী হাদিস ৪২৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো কাবার ভেতরে নবী صلى الله عليه وسلم-এর অবস্থান ও সালাতের স্থান। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উসামা ইবনু যায়িদকে সঙ্গে নিয়ে সওয়ারীতে মক্কার উঁচু দিক দিয়ে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিলাল রাঃ এবং কাবার চাবির রক্ষক উসমান ইবনু তালহা রাঃ। তিনি কাবার চাবি আনতে বলেন এবং কাবায় প্রবেশ করেন। তাঁর সঙ্গে উসামা, বিলাল ও উসমান রাঃ ছিলেন। তিনি সেখানে দিনের দীর্ঘ সময় অবস্থান করেন। পরে ইবনু উমর রাঃ দ্রুত কাবায় প্রবেশ করে বিলাল রাঃ-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কোথায় সালাত আদায় করেছেন। বিলাল রাঃ স্থানটি দেখিয়ে দেন। ইবনু উমর রাঃ বলেন, কত রাকাত পড়েছেন তা জিজ্ঞেস করতে তিনি ভুলে গিয়েছিলেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم কাবায় প্রবেশের সময় নির্দিষ্ট সাহাবীদের সঙ্গে নিয়েছিলেন।
- বিলাল রাঃ নবী صلى الله عليه وسلم-এর সালাতের স্থান দেখিয়ে দিয়েছিলেন।
- ইবনু উমর রাঃ হাদিস জানার ক্ষেত্রে খুব আগ্রহী ছিলেন।
- কত রাকাত পড়া হয়েছিল—এ প্রশ্নটি বর্ণনাকারী জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলেন।
