৬৪/৫৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩২৭ - মিথ্যা পিতৃপরিচয়ের কঠোর নিষেধ

তায়িফের যুদ্ধ

فِي شَوَّالٍ سَنَةَ ثَمَانٍ قَالَهُ مُوسَى بْنُ عُقْبَةَমূসা ইবন ‘উকবা (রহঃ) বলেছেন এ যুদ্ধ অষ্টম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয়েছে।"

মিথ্যা পিতৃপরিচয়: বংশপরিচয়ে সত্য থাকার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩২৭

مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَاصِمٍ قَالَ سَمِعْتُ أَبَا عُثْمَانَ قَالَ سَمِعْتُ سَعْدًا وَهُوَ أَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِيْ سَبِيْلِ اللهِ وَأَبَا بَكْرَةَ وَكَانَ تَسَوَّرَ حِصْنَ الطَّائِفِ فِيْ أُنَاسٍ فَجَاءَ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَا سَمِعْنَا النَّبِيَّ ﷺ يَقُوْلُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيْهِ وَهُوَ يَعْلَمُ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ.وَقَالَ هِشَامٌ وَأَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي الْعَالِيَةِ أَوْ أَبِيْ عُثْمَانَ النَّهْدِيِّ قَالَ سَمِعْتُ سَعْدًا وَأَبَا بَكْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ عَاصِمٌ قُلْتُ لَقَدْ شَهِدَ عِنْدَكَ رَجُلَانِ حَسْبُكَ بِهِمَا قَالَ أَجَلْ أَمَّا أَحَدُهُمَا فَأَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِيْ سَبِيْلِ اللهِ وَأَمَّا الْآخَرُ فَنَزَلَ إِلَى النَّبِيِّ ﷺ ثَالِثَ ثَلَاثَةٍ وَعِشْرِيْنَ مِنْ الطَّائِفِ.

আবূ ‘উসমান আন-নাহদী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি হাদীসটি শুনেছি সা‘দ (রাঃ) থেকে, যিনি আল্লাহর পথে গিয়ে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন এবং আবূ বাকরাহ (রাঃ) থেকেও শুনেছি যিনি (তায়িফ অবরোধকালে) সেখানকার স্থানীয় কয়েকজনসহ তায়িফের পাঁচিলের উপর চড়ে নবী (ﷺ)-এর কাছে এসেছিলেন। তাঁরা দু’জনই বলেছেন, আমরা নবী (ﷺ) থেকে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে অন্যকে নিজের পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম।হিশাম (রহঃ) বলেন, মা‘মার (রহঃ) আমাদের কাছে ‘আসিম-আবুল ‘আলিয়া (রহঃ) অথবা আবূ ‘উসমান নাহদী (রহঃ) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি সা‘দ (রাঃ) এবং আবূ বাকরাহ (রাঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) থেকে হাদীসটি শুনেছি। আসিম (রহঃ) বলেন, আমি (আবুল ‘আলিয়া অথবা আবূ ‘উসমান) (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, নিশ্চয় আপনাকে হাদীসটি এমন দু’জন রাবী বর্ণনা করেছেন যাঁদেরকে আপনি আপনার নিশ্চয়তার জন্য যথেষ্ট মনে করেন। তিনি বললেন, নিশ্চয়ই, কেননা তাঁদের একজন হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন। আর অপরজন হলেন তায়েফ থেকে (প্রাচীর টপকে) এসে নবী (ﷺ)-এর সাক্ষাৎকারী তেইশ জনের একজন।

সহীহ বুখারী হাদিস ৪৩২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আগের বর্ণনার মতোই সা‘দ রাঃ এবং আবু বকরা রাঃ-এর মাধ্যমে নবী صلى الله عليه وسلم-এর একটি গুরুত্বপূর্ণ সতর্কতা এসেছে। যে ব্যক্তি জেনে শুনে অন্যকে নিজের পিতা বলে দাবি করে, তার জন্য জান্নাত হারাম বলা হয়েছে। হাদিসের ভাষা সংক্ষিপ্ত, কিন্তু শিক্ষা গভীর। এখানে “জেনে শুনে” কথাটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভুল, অজানা বা অনিচ্ছাকৃত বিষয় নয়; বরং সচেতনভাবে মিথ্যা পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে। বংশপরিচয় মানুষের ব্যক্তিগত ও সামাজিক আমানত। তাই “অন্যকে পিতা বলা”, “মিথ্যা বংশপরিচয়”, “পিতৃপরিচয় পরিবর্তন”—এসব বিষয়ে এই হাদিস সরাসরি সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সচেতনভাবে মিথ্যা পিতৃপরিচয় দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
  • বংশপরিচয় সত্য রাখা আমানতের অংশ।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর বাণী যত্নের সঙ্গে সংরক্ষণ করেছেন।
  • পরিচয়ের বিষয়ে হালকা মনোভাব নেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন