৬৪/৫৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৩৩৯ - বন্দীদের বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর দায়মুক্তির ঘোষণা
নবী (ﷺ) কর্তৃক খালিদ ইবনু ওয়ালিদ (রাযিআল্লাহু তা‘আলা আনহু)-কে জাযীমাহর দিকে প্রেরণ
বন্দীদের অধিকার ও যুদ্ধনৈতিকতা: বনী যুযিমার ঘটনা
সহীহ বুখারী : ৪৩৩৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৩৯
مَحْمُوْدٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ ح و حَدَّثَنِيْ نُعَيْمٌ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيْهِ قَالَ بَعَثَ النَّبِيُّ ﷺ خَالِدَ بْنَ الْوَلِيْدِ إِلَى بَنِيْ جَذِيْمَةَ فَدَعَاهُمْ إِلَى الإِسْلَامِ فَلَمْ يُحْسِنُوْا أَنْ يَقُوْلُوْا أَسْلَمْنَا فَجَعَلُوْا يَقُوْلُوْنَ صَبَأْنَا صَبَأْنَا فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيْرَهُ حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيْرَهُ فَقُلْتُ وَاللهِ لَا أَقْتُلُ أَسِيْرِيْ وَلَا يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِيْ أَسِيْرَهُ حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ ﷺ فَذَكَرْنَاهُ فَرَفَعَ النَّبِيُّ ﷺ يَدَهُ فَقَالَ اللهُمَّ إِنِّيْ أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ مَرَّتَيْنِ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এক অভিযানে খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ)- কে বানী জাযিমার বিরুদ্ধে পাঠিয়েছিলেন। (সেখানে পৌঁছে) খালিদ (রাঃ) তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু 'আমরা ইসলাম কবুল করলাম', এ কথাটি তারা ভালভাবে বুঝিয়ে বলতে পারছিল না। তাই তারা বলতে লাগল, আমরা স্বধর্ম ত্যাগ করলাম, আমরা স্বধর্ম ত্যাগ করলাম। খালিদ তাদেরকে হত্যা ও বন্দী করতে থাকলেন এবং আমাদের প্রত্যেকের কাছে বন্দীদেরকে সোপর্দ করতে থাকলেন।অবশেষে একদিন তিনি আদেশ দিলেন আমাদের সবাই যেন নিজ নিজ বন্দীকে হত্যা করে ফেলি। আমি বললাম, আল্লাহ্র কসম! আমি আমার বন্দীকে হত্যা করব না। আর আমার সঙ্গীদের কেউই তাঁর বন্দীকে হত্যা করবে না। অবশেষে আমরা নবী (ﷺ)- এর কাছে ফিরে আসলাম। আমরা তাঁর কাছে এ ব্যাপারটি উল্লেখ করলাম। নবী (ﷺ) তখন দু'হাত তুলে বললেন, হে আল্লাহ! খালিদ যা করেছে আমি তার দায় থেকে মুক্ত হওয়ার কথা তোমার নিকট জ্ঞাপন করছি। এ কথাটি তিনি দু'বার বললেন।
সহীহ বুখারী হাদিস ৪৩৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বনী যুযিমার ঘটনা এসেছে। নবী صلى الله عليه وسلم খালিদ ইবন ওয়ালিদ রাঃ-কে তাদের কাছে পাঠান। তিনি তাদের ইসলামের দাওয়াত দেন। তারা “আমরা ইসলাম গ্রহণ করেছি” কথাটি ভালোভাবে বলতে পারেনি; বরং বলতে থাকে, আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এরপর খালিদ রাঃ তাদের হত্যা ও বন্দি করতে থাকেন এবং বন্দীদের সাহাবীদের কাছে সোপর্দ করেন। পরে তিনি প্রত্যেককে নিজ নিজ বন্দিকে হত্যা করতে বলেন। ইবনু উমর রাঃ বলেন, তিনি নিজের বন্দিকে হত্যা করবেন না এবং তাঁর সঙ্গীরাও করবে না। পরে বিষয়টি নবী صلى الله عليه وسلم-কে জানানো হলে তিনি দুই হাত তুলে বলেন, হে আল্লাহ, খালিদ যা করেছে, আমি তার দায় থেকে মুক্ত। হাদিসে ন্যায়, সতর্কতা এবং বন্দীদের বিষয়ে গুরুতর দায়িত্ব দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কারও কথা বুঝতে না পারলে তাড়াহুড়া করে কঠোর সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে।
- ইবনু উমর রাঃ অন্যায় মনে হওয়া আদেশে বন্দি হত্যা করেননি।
- নবী صلى الله عليه وسلم ভুল কাজের দায় থেকে আল্লাহর কাছে মুক্তি ঘোষণা করেছেন।
- যুদ্ধের সময়ও ন্যায়নীতি ও সতর্কতা গুরুত্বপূর্ণ।
