৬৪/৬০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৩৪০ - সৎ কাজে আনুগত্যের সীমা
আবদুল্লাহ ইবনু হুযাফা সাহমী এবং আলকামাহ ইবনু মুজাযযিল মুদাল্লিজীর সৈন্যাভিযান, যাকে আনসারদের সৈন্যাভিযানও বলা হয়
সৎ কাজে আনুগত্য: নেতার নির্দেশ মানার সঠিক সীমা
সহীহ বুখারী : ৪৩৪০
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৪০
مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِيْ سَعْدُ بْنُ عُبَيْدَةَ عَنْ أَبِيْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَبَعَثَ النَّبِيُّ ﷺ سَرِيَّةً فَاسْتَعْمَلَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يُطِيْعُوْهُ فَغَضِبَ فَقَالَ أَلَيْسَ أَمَرَكُمْ النَّبِيُّ ﷺ أَنْ تُطِيْعُوْنِيْ قَالُوْا بَلَى قَالَ فَاجْمَعُوْا لِيْ حَطَبًا فَجَمَعُوْا فَقَالَ أَوْقِدُوْا نَارًا فَأَوْقَدُوْهَا فَقَالَ ادْخُلُوْهَا فَهَمُّوْا وَجَعَلَ بَعْضُهُمْ يُمْسِكُ بَعْضًا وَيَقُوْلُوْنَ فَرَرْنَا إِلَى النَّبِيِّ ﷺ مِنْ النَّارِ فَمَا زَالُوْا حَتَّى خَمَدَتْ النَّارُ فَسَكَنَ غَضَبُهُ فَبَلَغَ النَّبِيَّ ﷺ فَقَالَ لَوْ دَخَلُوْهَا مَا خَرَجُوْا مِنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ الطَّاعَةُ فِي الْمَعْرُوْفِ.
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি সেনাবাহিনী প্রেরণ করেন এবং আনসারদের এক ব্যক্তিকে তার সেনাপতি নিযুক্ত করে তিনি তাঁদেরকে তাঁর (সেনাপতির) আনুগত্য করার নির্দেশ দেন। (কোন কারণে) আমীর রাগান্বিত হয়ে যান। তিনি বললেন, নবী (ﷺ) কি তোমাদেরকে আমার আনুগত্য করতে নির্দেশ দেননি? তাঁরা বললেন, অবশ্যই। তিনি বললেন, তাহলে তোমরা কিছু কাঠ সংগ্রহ করে আনো। তাঁরা কাঠ সংগ্রহ করলেন। তিনি বললেন, এগুলোতে আগুন লাগিয়ে দাও। তাঁরা ওতে আগুন লাগালেন। তখন তিনি বললেন, এবার তোমরা সকলে এ আগুনে প্রবেশ কর। তাঁরা আগুনে প্রবেশ করতে সংকল্প করে ফেললেন। কিন্তু তাঁদের কয়েকজন অন্যদের বাধা দিয়ে বলতে লাগলেন, আগুন থেকেই তো আমরা পালিয়ে গিয়ে নবী (ﷺ)- এর কাছে আশ্রয় নিয়েছিলাম। এভাবে ইতস্তত করতে করতে আগুন নিভে গেল এবং তার ক্রোধও ঠান্ডা হল।এরপর এ সংবাদ নবী (ﷺ)- এর কাছে পৌঁছল তিনি বললেন, যদি তাঁরা আগুনে ঝাঁপ দিত তা হলে কিয়ামতের দিন পর্যন্ত এ আগুন থেকে বের হতে পারত না। আনুগত্য (করতে হবে) কেবল সৎ কাজের।
সহীহ বুখারী হাদিস ৪৩৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনুগত্যের একটি খুব গুরুত্বপূর্ণ নীতি শেখানো হয়েছে। নবী (صلى الله عليه وسلم) এক সেনাদল পাঠিয়ে একজন আনসারী ব্যক্তিকে তাদের নেতা বানালেন এবং তাঁর আনুগত্য করতে বললেন। কিন্তু সেই নেতা রাগের সময় লোকদের আগুনে প্রবেশ করতে বললেন। সাহাবীরা বুঝলেন, তাঁরা তো আগুন থেকে বাঁচার জন্যই নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসেছেন। তাই তারা সেই নির্দেশ মানেননি। পরে নবী (صلى الله عليه وسلم) বললেন, যদি তারা আগুনে ঢুকত, কিয়ামত পর্যন্ত সেখান থেকে বের হতে পারত না। এরপর তিনি মূল কথা জানালেন—আনুগত্য কেবল সৎ কাজে। তাই ইসলামে নেতা, আমীর বা দায়িত্বশীলকে মানা আছে, কিন্তু পাপ, ক্ষতি বা অন্যায় কাজে অন্ধ আনুগত্য নেই।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেতার নির্দেশ মানা দরকার, তবে তা সৎ কাজের মধ্যে হতে হবে।
- রাগের সময় দেওয়া ভুল নির্দেশ অনুসরণ করা নিরাপদ নয়।
- আল্লাহর অবাধ্যতার কাজে কোনো মানুষের আনুগত্য করা যাবে না।
- সাহাবীরা বিপদের মুহূর্তেও দ্বীনের মূল শিক্ষা বুঝে সিদ্ধান্ত নিয়েছেন।
