৬৪/৬১. অধ্যায়ঃ
বিদায় হাজ্জের পূর্বে আবু মূসা আশআরী (রাযিআল্লাহু তা'আলা আনহু) এবং মু'আয ইবনু জাবল (রাযিআল্লাহু তা'আলা আনহু)-কে ইয়ামানে প্রেরণ
সহিহ বুখারী : ৪৩৪৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৪৩
إِسْحَاقُ حَدَّثَنَا خَالِدٌ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ سَعِيْدِ بْنِ أَبِيْ بُرْدَةَ عَنْ أَبِيْهِ عَنْ أَبِيْ مُوْسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَهُ إِلَى الْيَمَنِ فَسَأَلَهُ عَنْ أَشْرِبَةٍ تُصْنَعُ بِهَا فَقَالَ وَمَا هِيَ قَالَ الْبِتْعُ وَالْمِزْرُ فَقُلْتُ لِأَبِيْ بُرْدَةَ مَا الْبِتْعُ قَالَ نَبِيْذُ الْعَسَلِ وَالْمِزْرُ نَبِيْذُ الشَّعِيْرِ فَقَالَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رَوَاهُ جَرِيْرٌ وَعَبْدُ الْوَاحِدِ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ أَبِيْ بُرْدَةَ.
আবূ মূসা আশ'আরী (রাযিআল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে (আবু মূসাকে গভর্নর নিযুক্ত করে) ইয়ামানে পাঠিয়েছেন। তখন তিনি ইয়ামানে তৈরি করা হয় এমন কতিপয় শরাব সম্পর্কে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন। তিনি (ﷺ) বললেন, ঐগুলো কী কী? আবূ মূসা (রাঃ) বললেন, তা হল বিতউ ও মিযর শরাব। বর্ণনাকারী সাঈদ (রহঃ) বলেন, আমি আবু বুরদা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম বিতউ কী? তিনি বললেন, বিতউ হল মধু থেকে গাঁজানো রস আর মিযর হল যবের গাঁজানো রস। (সাঈদ বলেন) তখন নবী (ﷺ) বললেন, সকল নেশা উৎপাদক বস্তুই হারাম। হাদীসটি জারীর এবং আবদুল ওয়াহিদ শাইবানী (রহঃ)-এর মাধ্যমে আবু বুরদা (রাঃ) সূত্রেও বর্ণনা করেছেন।
[২২৬১] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৯৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০০৩)
