৬৪/৬৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩৬২ - আম্বর মাছ ও আল্লাহর পাঠানো রিজক

সীফুল বাহরের যুদ্ধ

এ যুদ্ধে মুসলিমগণ কুরাইশদের একটি কাফেলার প্রতীক্ষায় ছিল এবং তাঁদের সেনাপতি ছিলেন আবূ ‘উবাইদা (রাঃ)।"

আম্বর মাছের হাদিস: আল্লাহর রিজক ও নবী صلى الله عليه وسلم-এর অনুমোদন

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৬২

مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِيْ عَمْرٌو أَنَّهُ سَمِعَ جَابِرًا رَضِيَ اللهُ عَنْهُ يَقُوْلُغَزَوْنَا جَيْشَ الْخَبَطِ وَأُمِّرَ أَبُوْ عُبَيْدَةَ فَجُعْنَا جُوْعًا شَدِيْدًا فَأَلْقَى الْبَحْرُ حُوْتًا مَيِّتًا لَمْ نَرَ مِثْلَهُ يُقَالُ لَهُ الْعَنْبَرُ فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ فَأَخَذَ أَبُوْ عُبَيْدَةَ عَظْمًا مِنْ عِظَامِهِ فَمَرَّ الرَّاكِبُ تَحْتَهُ فَأَخْبَرَنِيْ أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُوْلُ قَالَ أَبُوْ عُبَيْدَةَ كُلُوْا فَلَمَّا قَدِمْنَا الْمَدِيْنَةَ ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ كُلُوْا رِزْقًا أَخْرَجَهُ اللهُ أَطْعِمُوْنَا إِنْ كَانَ مَعَكُمْ فَأَتَاهُ بَعْضُهُمْ فَأَكَلَهُ.

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা জাইশুল খাবাত-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আবূ উবাইদাহ (রাঃ)-কে আমাদের সেনাপতি নিযুক্ত করা হয়েছিল। পথে আমরা ভীষণ ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে পড়ি। তখন সমুদ্র আমাদের জন্য একটি মরা মাছ তীরে নিক্ষেপ করে দিল। এত বড় মাছ আমরা আর কখনো দেখিনি, একে আমবার বলা হয়। এরপর মাছটি থেকে আমরা অর্ধমাস আহার করলাম। একবার আবূ 'উবাইদাহ (রাঃ) মাছটির হাড়গুলোর একটি হাড় তুলে ধরলেন আর সওয়ারীর পিঠে চড়ে একজন হাড়টির নিচ দিয়ে অতিক্রম করল। (ইবনু জুরায়জ বলেন) আবূ যুবায়র (রহঃ) আমাকে জানিয়েছেন যে, তিনি জাবির (রাঃ) থেকে শুনেছেন, জাবির (রাঃ) বলেনঃ ঐ সময়ে আবূ 'উবাইদাহ (রাঃ) বললেনঃ তোমরা মাছটি আহার কর।এরপর আমরা মাদীনাহ ফিরে আসলে নবী (ﷺ)-কে বিষয়টি অবগত করলাম। তিনি বললেন, খাও। এটি তোমাদের জন্য রিয্‌ক, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরকেও খাওয়াও। মাছটির কিছু অংশ নবী (ﷺ)-কে এনে দেয়া হল। তিনি তা খেলেন।

সহীহ বুখারী হাদিস ৪৩৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাইশুল খাবাতের ঘটনাটি আরও পরিষ্কারভাবে এসেছে। আবু উবাইদা রাঃ-এর নেতৃত্বে সাহাবীরা ভীষণ ক্ষুধায় পড়েন। তখন সমুদ্র একটি মরা মাছ তীরে ফেলে দেয়, যার নাম ছিল আম্বর। মাছটি এত বড় ছিল যে তারা এর মতো আগে দেখেননি। তারা অর্ধমাস তা থেকে খাবার গ্রহণ করেন। পরে আবু উবাইদা রাঃ মাছের একটি হাড় তুলে ধরলে একজন সাওয়ারী তার নিচ দিয়ে চলে যায়। মদীনায় ফিরে সাহাবীরা নবী صلى الله عليه وسلم-কে ঘটনাটি জানালে তিনি বলেন, খাও, এটি আল্লাহ তোমাদের জন্য রিজক হিসেবে বের করে দিয়েছেন। এমনকি অবশিষ্ট থাকলে তাঁকেও খাওয়াতে বলেন এবং তিনি তা খান। এই হাদিসে নির্দিষ্ট ঘটনাটিতে নবী صلى الله عليه وسلم-এর অনুমোদন, রিজকের কদর এবং আল্লাহর সাহায্যের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্দেহের বিষয় হলে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ জানার চেষ্টা করা সাহাবীদের আদব ছিল।
  • আল্লাহ কঠিন ক্ষুধার সময়ও রিজকের দরজা খুলে দিতে পারেন।
  • নবী صلى الله عليه وسلم নিজে খেয়ে সাহাবীদের মনকে নিশ্চিন্ত করেন।
  • রিজক পেলে তা ভাগ করা ও অন্যকে খাওয়ানো সুন্দর আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন