৬৪/৭০. অধ্যায়ঃ
আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল
সহিহ বুখারী : ৪৩৭০
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৭০
يَحْيَى بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ أَخْبَرَنِيْ عَمْرٌو وَقَالَ بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ بُكَيْرٍ أَنَّ كُرَيْبًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ حَدَّثَهُ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَرْسَلُوْا إِلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقَالُوا اقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنَّا جَمِيْعًا وَسَلْهَا عَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ وَإِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّيْهَا وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا قَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ مَعَ عُمَرَ النَّاسَ عَنْهُمَا قَالَ كُرَيْبٌ فَدَخَلْتُ عَلَيْهَا وَبَلَّغْتُهَا مَا أَرْسَلُوْنِيْ فَقَالَتْ سَلْ أُمَّ سَلَمَةَ فَأَخْبَرْتُهُمْ فَرَدُّوْنِيْ إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُوْنِيْ إِلَى عَائِشَةَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْهُمَا وَإِنَّهُ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ عَلَيَّ وَعِنْدِيْ نِسْوَةٌ مِنْ بَنِيْ حَرَامٍ مِنَ الْأَنْصَارِ فَصَلَّاهُمَا فَأَرْسَلْتُ إِلَيْهِ الْخَادِمَ فَقُلْتُ قُوْمِيْ إِلَى جَنْبِهِ فَقُوْلِيْ تَقُوْلُ أُمُّ سَلَمَةَ يَا رَسُوْلَ اللهِ أَلَمْ أَسْمَعْكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فَأَرَاكَ تُصَلِّيْهِمَا فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخِرِيْ فَفَعَلَتْ الْجَارِيَةُ فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ قَالَ يَا بِنْتَ أَبِيْ أُمَيَّةَ سَأَلْتِ عَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ إِنَّهُ أَتَانِيْ أُنَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ بِالإِسْلَامِ مِنْ قَوْمِهِمْ فَشَغَلُوْنِيْ عَنْ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ.
বুকায়র (রহঃ) হতে বর্ণিতঃ
ইবন আব্বাস (রাঃ)-এর আযাদকৃত গোলাম কুরাইব (রহঃ) তাকে বর্ণনা করেছেন যে, ইবন আব্বাস, আবদুর রহমান ইবন আযহার এবং মিসওয়ার ইবন মাখরামা (রাঃ) (এ তিনজনে) আমাকে আয়েশা (রাঃ)-এর কাছে পাঠিয়ে বললেন, “তাঁকে আমাদের সবার পক্ষ থেকে সালাম জানাবে এবং তাঁকে আসরের পরের দুই রাকাত সালাত সম্পর্কে জিজ্ঞেস করবে। কারণ আমরা অবহিত হয়েছি যে, আপনি নাকি এই দুই রাকাত সালাত আদায় করেন অথচ নবী (ﷺ) এ দুই রাকাত সালাত আদায় করতে নিষেধ করেছেন- এ হাদীসও আমাদের কাছে পৌঁছেছে।”ইবন আব্বাস (রাঃ) বলেন, “আমি উমর (রাঃ)-এর উপস্থিতিতে এ দুই রাকাত সালাত আদায়কারী লোকদেরকে প্রহার করতাম।”কুরায়ব (রহঃ) বলেন, “আমি তাঁর আয়েশা (রাঃ) কাছে গেলাম এবং তারা আমাকে যে ব্যাপারে পাঠিয়েছেন তা জানালাম। তিনি বললেন, বিষয়টি উম্মু সালামা (রাঃ)-এর কাছে জিজ্ঞেস কর।”এরপর আমি তাঁদেরকে জানালে তাঁরা আবার আমাকে উম্মু সালামা (রাঃ)-এর কাছে পাঠালেন যেভাবে তারা আমাকে আয়েশা (রাঃ)-এর কাছে পাঠিয়েছিলেন। তখন উম্মু সালামা (রাঃ) বললেন, “আমি নবী (ﷺ) থেকে শুনেছি, তিনি দুই রাকাত সালাত আদায় করা থেকে নিষেধ করেছেন। কিন্তু একদিন তিনি আসরের সালাত আদায় করে আমার ঘরে প্রবেশ করলেন। এ সময় আমার কাছে ছিল আনসারদের বানী হারাম গোত্রের কতিপয় মহিলা। তখন নবী (ﷺ) দুই রাকাত সালাত আদায় করলেন। আমি তখন পরিচারিকাদের পাঠিয়ে বললাম, তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে গিয়ে দাঁড়াবে এবং বলবে, উম্মু সালামা (রাঃ) আপনাকে এ কথা বলছেন, ‘হে আল্লাহর রসূল! আমি কি আপনাকে এ দুই রাকাত আদায় করা থেকে নিষেধ করতে শুনিনি অথচ দেখতে পাচ্ছি আপনি সে দুই রাকাত আদায় করছেন?’” এরপর যদি তিনি হাত দিয়ে ইঙ্গিত করেন তাহলে পিছনে সরে যাবে।পরিচারিকা গিয়ে সেভাবেই বলল। তিনি হাত দিয়ে ইঙ্গিত করলেন। পরিচারিকা পেছনের দিকে সরে গেল। সালাত সম্পাদন করে তিনি বললেন, “হে আবু উমাইয়ার কন্যা! (উম্মু সালামা) তুমি আমাকে আসরের পরের দুই রাকাত সালাতের কথা জিজ্ঞেস করছ। আসলে আজ আবদুল কায়স গোত্র থেকে তাদের কতিপয় লোক আমার কাছে ইসলাম গ্রহণ করতে এসেছিল। তাঁরা আমাকে ব্যস্ত রাখার কারণে জুহরের পরের দুই রাকাত সালাত করতে পারিনি। সেই দুই রাকাত হল এ দুই রাকাত সালাত।”
[১২৩৩] (আধুনিক প্রকাশনীঃ ৪০২৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০২৮)
