৬৪/৭০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৩৬৯ - আমল শেখা ও অন্যকে দাওয়াত দেওয়ার নির্দেশ
আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল
আমল ও দাওয়াত: আবদুল কায়সের দলকে নবী صلى الله عليه وسلم-এর সংক্ষিপ্ত নির্দেশ
সহীহ বুখারী : ৪৩৬৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৬৯
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِيْ جَمْرَةَ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُوْلُ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالُوْا يَا رَسُوْلَ اللهِ إِنَّا هَذَا الْحَيَّ مِنْ رَبِيْعَةَ وَقَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ فَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلَّا فِيْ شَهْرٍ حَرَامٍ فَمُرْنَا بِأَشْيَاءَ نَأْخُذُ بِهَا وَنَدْعُوْ إِلَيْهَا مَنْ وَرَاءَنَاقَالَ آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيْمَانِ بِاللهِ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَعَقَدَ وَاحِدَةً وَإِقَامِ الصَّلَاةِ وَإِيْتَاءِ الزَّكَاةِ وَأَنْ تُؤَدُّوْا لِلهِ خُمْسَ مَا غَنِمْتُمْ وَأَنْهَاكُمْ عَنْ الدُّبَّاءِ وَالنَّقِيْرِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল কায়স গোত্রে একটি প্রতিনিধি দল নবী (ﷺ)-এর দরবারে এসে বলল, হে আল্লাহ্র রাসূল! আমরা অর্থাৎ এই ছোট্ট দল রাবী'আহ'র গোত্র। আমাদের এবং আপনার মাঝখানে প্রতিবন্ধক হয়ে আছে মুদার গোত্রের মুশরিকরা। কাজেই আমরা নিষিদ্ধ মাসগুলো ব্যতীত অন্য সময়ে আপনার কাছে আসতে পারি না। এ জন্য আপনি আমাদেরকে এমন কিছু বিষয়ের নির্দেশ দিয়ে দিন যেগুলোর উপর আমরা 'আমাল করতে থাকব এবং যারা আমাদের পেছনে রয়েছে তাদেরকেও সেই দিকে আহ্বান জানাব।তিনি বললেন, আমি তোমাদেরকে চারটি বিষয়ের হুকুম দিচ্ছি এবং চারটি বিষয় থেকে নিষেধ করছি। (বিষয়গুলো হল) আল্লাহ্র উপর ঈমান আনা অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নেই এ কথার সাক্ষ্য দেয়া। (কথাটি বলে) তিনি আঙ্গুলের সাহায্যে এক গুনলেন। আর সালাত আদায় করা, যাকাত দেয়া এবং তোমরা যে গানীমাত লাভ করবে তার এক-পঞ্চমাংশ আল্লাহ্র জন্য জমা দেয়া। আর আমি তোমাদেরকে লাউয়ের পাত্র, নাকীর নামক খোদাইকৃত কাঠের পাত্র, সবুজ কলসী এবং মুযাফফাত নামক তৈল মাখানো পাত্র ব্যবহার থেকে নিষেধ করছি।
সহীহ বুখারী হাদিস ৪৩৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে নিজেদের অবস্থার কথা জানায়। তারা বলে, মুদার গোত্রের মুশরিকরা মাঝখানে থাকায় তারা শুধু নিষিদ্ধ মাসে আসতে পারে। তাই তারা এমন নির্দেশ চায়, যা তারা নিজে মানবে এবং পেছনে থাকা লোকদেরও ডাকবে। নবী صلى الله عليه وسلم তাদের চারটি বিষয়ে আদেশ দেন: আল্লাহর উপর ঈমান, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই—এর সাক্ষ্য; সালাত আদায়; যাকাত প্রদান; এবং গনীমতের এক-পঞ্চমাংশ আল্লাহর জন্য জমা দেওয়া। তিনি আরও চার ধরনের পাত্র থেকে নিষেধ করেন: লাউয়ের পাত্র, নাকীর, সবুজ কলসী এবং মুযাফফাত। হাদিসটির মূল শিক্ষা খুব বাস্তব: দ্বীন শেখা, আমল করা এবং নিরাপদ পথে অন্যকে দাওয়াত দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বীনের জ্ঞান শুধু শোনার জন্য নয়, আমলের জন্য শেখা উচিত।
- যারা উপস্থিত নেই, তাদের কাছেও সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া দরকার।
- ইসলামের মূল আমলগুলো সংক্ষিপ্তভাবে শেখানো যায়।
- নবী صلى الله عليه وسلم ক্ষতির আশঙ্কা থাকা পাত্র সম্পর্কে সতর্ক করেছেন।
