৬৪/৭৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩৯১ - তিলাওয়াত, সংশোধন ও সোনার আংটি

আশআরী ও ইয়ামানবাসীদের আগমন

وَقَالَ أَبُو مُوسَى عَنِ النَّبِيِّ ﷺ هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ.নবী (ﷺ) থেকে আবূ মূসা আশ‘আরী (রাঃ) বর্ণনা করেছেন যে, আশ‘আরীগণ আমার অন্তর্ভুক্ত আর আমি তাদের অন্তর্ভুক্ত।"

কুরআন তিলাওয়াত ও ভুল দেখলে নরমভাবে সংশোধন

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩৯১

عَبْدَانُ عَنْ أَبِيْ حَمْزَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيْمَ عَنْ عَلْقَمَةَ قَالَ كُنَّا جُلُوْسًا مَعَ ابْنِ مَسْعُوْدٍ فَجَاءَ خَبَّابٌ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَيَسْتَطِيْعُ هَؤُلَاءِ الشَّبَابُ أَنْ يَقْرَءُوْا كَمَا تَقْرَأُ قَالَ أَمَا إِنَّكَ لَوْ شِئْتَ أَمَرْتُ بَعْضَهُمْ يَقْرَأُ عَلَيْكَ قَالَ أَجَلْ قَالَ اقْرَأْ يَا عَلْقَمَةُ فَقَالَ زَيْدُ بْنُ حُدَيْرٍ أَخُوْ زِيَادِ بْنِ حُدَيْرٍ أَتَأْمُرُ عَلْقَمَةَ أَنْ يَقْرَأَ وَلَيْسَ بِأَقْرَئِنَا قَالَ أَمَا إِنَّكَ إِنْ شِئْتَ أَخْبَرْتُكَ بِمَا قَالَ النَّبِيُّ ﷺ فِيْ قَوْمِكَ وَقَوْمِهِ فَقَرَأْتُ خَمْسِيْنَ آيَةً مِنْ سُوْرَةِ مَرْيَمَ فَقَالَ عَبْدُ اللهِ كَيْفَ تَرَى قَالَ قَدْ أَحْسَنَ قَالَ عَبْدُ اللهِ مَا أَقْرَأُ شَيْئًا إِلَّا وَهُوَ يَقْرَؤُهُ ثُمَّ الْتَفَتَ إِلَى خَبَّابٍ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ فَقَالَ أَلَمْ يَأْنِ لِهَذَا الْخَاتَمِ أَنْ يُلْقَى قَالَ أَمَا إِنَّكَ لَنْ تَرَاهُ عَلَيَّ بَعْدَ الْيَوْمِ فَأَلْقَاهُ.رَوَاهُ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ.

তিনি বলেন, আমরা ইবনু মাস'ঊদ (রাঃ)- এর কাছে বসা ছিলাম। তখন সেখানে খাব্বাব (রাঃ) এসে বললেন, হে আবূ 'আবদুর রহমান ('আবদুর রহমানের পিতা 'আবদুল্লাহ ইবনু মাস'ঊদ [৮২])! এসব তরুণ কি আপনার তিলাওয়াতের মতো তিলাওয়াত করতে পারে? তিনি বললেনঃ আপনি যদি চান তাহলে একজনকে হুকুম দেই যে, সে আপনাকে তিলাওয়াত করে শুনাবে। তিনি বললেন, অবশ্যই। ইবনু মাস'ঊদ (রাঃ) বললেন, ওহে 'আলকামাহ, পড়। তখন যিয়াদ ইবনু হুদাইরের ভাই যায়দ ইবনু হুদাইর বলল, আপনি আলকামাহ্‌কে পড়তে হুকুম করেছেন, অথচ সে তো আমাদের মধ্যে ভাল তিলাওয়াতকারী নয়। ইবনু মাস'ঊদ (রাঃ) বললেন, যদি তুমি চাও তাহলে আমি তোমার গোত্র ও তার গোত্র সম্পর্কে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কী বলেছেন তা জানিয়ে দিতে পারি।(আলকামাহ বলেন) এরপর আমি সূরায়ে মারইয়াম থেকে পঞ্চাশ আয়াত তিলাওয়াত করলাম। 'আবদুল্লাহ (রাঃ) বললেন, আপনার কেমন মনে হয়? তিনি বললেন, বেশ ভালই পরেছে। 'আবদুল্লাহ (রাঃ) বললেন, আমি যা কিছু পড়ি তার সবই সে পড়ে। এরপর তিনি খাব্বাবের দিকে তাকিয়ে দেখতে পেলেন, তার হাতে একটি সোনার আংটি। তিনি বললেন, এখনো কি এ আংটি খুলে ফেলার সময় হয়নি? খাব্বাব (রাঃ) বললেন, আজকের পর আর এটি আমার হাতে দেখতে পাবেন না। অতঃপর তিনি আংটিটি ফেলে দিলেন।হাদীসটি গুনদার (রহঃ) শু'বাহ (রহঃ) থেকে বর্ণনা করেছেন।

[৮২] তিনি অত্যন্ত সুললিত কন্ঠে কুরআন তিলাওয়াত করতে পারতেন। রসূলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে সকল সহাবী থেকে কুরআন শিখার জন্য বলেছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম।

সহীহ বুখারী হাদিস ৪৩৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু মাসউদ (রাঃ)-এর কাছে বসার একটি ঘটনা এসেছে। খাব্বাব (রাঃ) জানতে চাইলেন, তরুণরা কি তাঁর মতো তিলাওয়াত করতে পারে? ইবনু মাসউদ (রাঃ) আলকামাকে পড়তে বললেন। একজন আপত্তি করলে তিনি ইঙ্গিত দিলেন যে মানুষের মর্যাদা শুধু বাহ্যিক ধারণায় মাপা যায় না। আলকামা সূরা মারইয়াম থেকে পঞ্চাশ আয়াত পড়লেন এবং তা ভালো বলা হলো। এরপর ইবনু মাসউদ (রাঃ) খাব্বাব (রাঃ)-এর হাতে সোনার আংটি দেখে তা খুলে ফেলার কথা বললেন। খাব্বাব (রাঃ) সঙ্গে সঙ্গে বললেন, আজকের পর এটি তাঁর হাতে দেখা যাবে না। হাদিসে তিলাওয়াত শেখা, যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া এবং ভুল দেখলে তা মানার সুন্দর শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তরুণদের কুরআন শেখার যোগ্যতাকে মূল্য দেওয়া উচিত।
  • কারও সম্পর্কে তাড়াহুড়ো করে কম ধারণা করা ঠিক নয়।
  • ভুল ধরিয়ে দিলে তা মানতে পারা ভালো চরিত্রের লক্ষণ।
  • সোনার আংটি খুলে ফেলার ঘটনায় সাহাবীদের আনুগত্য দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন