৬৪/৭৫. অধ্যায়ঃ
আশআরী ও ইয়ামানবাসীদের আগমন
وَقَالَ أَبُو مُوسَى عَنِ النَّبِيِّ ﷺ هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ.নবী (ﷺ) থেকে আবূ মূসা আশ‘আরী (রা.) বর্ণনা করেছেন যে, আশ‘আরীগণ আমার অন্তর্ভুক্ত আর আমি তাদের অন্তর্ভুক্ত।"
সহিহ বুখারী : ৪৩৯০
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৯০
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَتَاكُمْ أَهْلُ الْيَمَنِ أَضْعَفُ قُلُوْبًا وَأَرَقُّ أَفْئِدَةً الْفِقْهُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ.
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। ইয়ামানবাসীরা তোমাদের কাছে এসেছে। তারা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল এবং মনের দিক থেকে অত্যন্ত দয়ার্দ্র। ফিকহ হলো ইয়ামানীদের আর হিকমত হলো ইয়ামানীদের।
[৩৩০১] (আধুনিক প্রকাশনীঃ ৪০৪১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৪৫)
