৬৪/৭৫. অধ্যায়ঃ
আশআরী ও ইয়ামানবাসীদের আগমন
وَقَالَ أَبُو مُوسَى عَنِ النَّبِيِّ ﷺ هُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ.নবী (ﷺ) থেকে আবূ মূসা আশ‘আরী (রা.) বর্ণনা করেছেন যে, আশ‘আরীগণ আমার অন্তর্ভুক্ত আর আমি তাদের অন্তর্ভুক্ত।"
সহিহ বুখারী : ৪৩৮৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৮৯
إِسْمَاعِيْلُ قَالَ حَدَّثَنِيْ أَخِيْ عَنْ سُلَيْمَانَ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الإِيْمَانُ يَمَانٍ وَالْفِتْنَةُ هَا هُنَا هَا هُنَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: ঈমান হল ইয়ামানীদের। আর ফিতনা হল ওখানে, যেখানে উদিত হয় শয়তানের শিং।
[৩৩০১] (আধুনিক প্রকাশনীঃ ৪০৪০,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৪৪)
