৬৫/২২. অধ্যায়ঃ
হাদিস ৪৪৯৪
সহিহ বুখারী : ৪৪৯৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৪৯৪
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَمَا النَّاسُ فِي صَلاَةِ الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا. وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْقِبْلَةِ.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদা কুবায় সাহাবীগণ ফজরের সালাত সম্পাদন করছিলেন, এমন সময় এক আগন্তুক এসে বলল, ‘রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি আজ রাতে কুরআনের আয়াত অবতীর্ণ হয়েছে এবং তিনি কাবার দিকে মুখ ফিরানোর নির্দেশপ্রাপ্ত হয়েছেন। অতএব আপনারাও সেদিকে মুখ ফিরিয়ে নিন।’ তাদের মুখ তখন ছিল সিরিয়ার দিকে। তখন তারা কাবার দিকে ফিরে গেলেন।
[৪০৩] (আধুনিক প্রকাশনীঃ ৪১৩৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৩৯)
