৬৫/২৫. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ
সহিহ বুখারী : ৪৪৯৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৪৯৭
عَبْدَانُ عَنْ أَبِيْ حَمْزَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ شَقِيْقٍ عَنْ عَبْدِ اللهِ قَالَ النَّبِيُّ كَلِمَةً وَقُلْتُ أُخْرَى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ مَاتَ وَهْوَ يَدْعُوْ مِنْ دُوْنِ اللهِ نِدًّا دَخَلَ النَّارَ وَقُلْتُ أَنَا مَنْ مَاتَ وَهْوَ لَا يَدْعُوْ لِلهِ نِدًّا دَخَلَ الْجَنَّةَ.>
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি কথা বললেন, আর আমি একটি বললাম। নবী (ﷺ) বললেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তাঁর সমকক্ষ হিসেবে আহ্বান করা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে। আর আমি বললাম, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ হিসেবে আহ্বান না করা অবস্থায় মারা যায়? (তিনি বললেন) সে জান্নাতে যাবে।
[১২৩৮] (আধুনিক প্রকাশনীঃ ৪১৩৯,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৪২)
