৬৫/৩৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৫০৯ - সাদা ও কালো সুতার অর্থ

মহান আল্লাহর বাণীঃ

সাদা ও কালো সুতা: সাহরির শেষ সময় বোঝার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫০৯

مُوْسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا أَبُوْ عَوَانَةَ عَنْ حُصَيْنٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ عَدِيٍّ قَالَ أَخَذَ عَدِيٌّ عِقَالًا أَبْيَضَ وَعِقَالًا أَسْوَدَ حَتَّى كَانَ بَعْضُ اللَّيْلِ نَظَرَ فَلَمْ يَسْتَبِيْنَا فَلَمَّا أَصْبَحَ قَالَ يَا رَسُوْلَ اللهِ جَعَلْتُ تَحْتَ وِسَادِيْ عِقَالَيْنِ قَالَ إِنَّ وِسَادَكَ إِذًا لَعَرِيْضٌ أَنْ كَانَ الْخَيْطُ الْأَبْيَضُ وَالأَسْوَدُ تَحْتَ وِسَادَتِكَ.

‘আদী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (আদী) একটি সাদা ও একটি কালো সুতা সঙ্গে রাখলেন। কিন্তু রাত অতিবাহিত হলে খুলে দেখলেন কিন্তু তাঁর কাছে সাদা কালোর কোন পার্থক্য নিরূপিত হল না। যখন সকাল হল তখন তিনি বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি আমার বালিশের নিচে (সাদা ও কালো রংয়ের দু’টি সুতা) রেখেছিলাম (এবং তিনি রাতের ঘটনাটি বললেন)। তখন নবী (ﷺ) বললেন, তোমার বালিশ তো খুবই বড় দেখছি, যদি কালো ও সাদা সুতা (সুবহি কাযিব ও সুবহি সাদিক) তোমার বালিশের নিচে থেকে থাকে। (রাসূল (ﷺ) ‘আদী (রাঃ)-এর বর্ণনা শুনে কৌতুক করে বলেছেন যে, গোটা পূর্বাকাশ যদি তোমার বালিশের নিচে রেখে থাক তাহলে সে বালিশ তো খুব বড়ই দেখছি)

সহীহ বুখারী হাদিস ৪৫০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদী (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি একটি সাদা ও একটি কালো সুতা সঙ্গে রাখলেন এবং রাতের কিছু অংশ পার হওয়ার পর সেগুলোর পার্থক্য দেখতে চাইলেন। কিন্তু তাঁর কাছে সাদা-কালোর পার্থক্য স্পষ্ট হলো না। সকালে তিনি নবী (صلى الله عليه وسلم)-কে বিষয়টি জানালেন। নবী (صلى الله عليه وسلم) কৌতুক করে বললেন, যদি কালো ও সাদা সুতা তোমার বালিশের নিচে থাকে, তবে তোমার বালিশ তো খুব বড়। এই কথার মাধ্যমে বোঝানো হলো, আয়াতের সাদা ও কালো সুতা সাধারণ সুতা নয়; এটি সুবহি সাদিক ও রাতের অন্ধকারের সঙ্গে সম্পর্কিত। হাদিসটি সাহরির সময়, ফজরের আলো এবং কুরআনের ভাষা বুঝতে নবী (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যার প্রয়োজন শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আয়াতের শব্দ কখনো আক্ষরিকভাবে বুঝলে ভুল বোঝাবুঝি হতে পারে।
  • সাদা ও কালো সুতা বলতে সাধারণ সুতা উদ্দেশ্য নয়।
  • নবী (صلى الله عليه وسلم) ভুল বোঝাকে সহজ ভাষায় সংশোধন করেছেন।
  • সাহরির শেষ সময় বোঝার জন্য ফজরের স্পষ্টতার দিকে লক্ষ্য করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন