৬৫/৫২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৫২৯ - পুনর্বিবাহে বাধা না দেওয়ার শিক্ষা

আল্লাহর বাণীঃ আর যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করতে থাকে তখন যদি তারা পরস্পর সম্মত হয়ে নিজেদের স্বামীদের বিধিমত বিয়ে করতে চায় তাহলে তোমরা তাদের বাধা দেবে না। (সূরা আল-বাকারাহ ২/২৩২)

ইদ্দত শেষে পুনর্বিবাহ: নারীর সম্মতি ও অভিভাবকের দায়িত্ব

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫২৯

عُبَيْدُ اللهِ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا أَبُوْ عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا عَبَّادُ بْنُ رَاشِدٍ حَدَّثَنَا الْحَسَنُ قَالَ حَدَّثَنِيْ مَعْقِلُ بْنُ يَسَارٍ قَالَ كَانَتْ لِيْ أُخْتٌ تُخْطَبُ إِلَيَّ.وَقَالَ إِبْرَاهِيْمُ عَنْ يُوْنُسَ عَنِ الْحَسَنِ حَدَّثَنِيْ مَعْقِلُ بْنُ يَسَارٍ ح حَدَّثَنَا أَبُوْ مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا يُوْنُسُ عَنِ الْحَسَنِ أَنَّ أُخْتَ مَعْقِلِ بْنِ يَسَارٍ طَلَّقَهَا زَوْجُهَا فَتَرَكَهَا حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا فَخَطَبَهَا فَأَبَى مَعْقِلٌ فَنَزَلَتْ ﴾فَلَا تَعْضُلُوْهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ}.

মা’কিল ইবনু ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ

আমার এক বোনের বিয়ের পয়গাম আমার নিকট পেশ করা হয়। আবূ ‘আবদুল্লাহ (রহঃ) বলেন যে, ইবরাহীম (রহঃ) ইউনুস (রহঃ) থেকে, তিনি হাসান বসরী (রহঃ) থেকে এবং তিনি মা‘কির ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্ণনা করেছেন। আবূ মা‘মার (রহঃ) ....... হাসান (রহঃ) হতে বর্ণিত যে, মা‘কিল ইবনু ইয়াসার (রাঃ)-এর বোনকে তার স্বামী তালাক দিয়ে আলাদা করে রাখে। যখন ইদ্দত কাল পূর্ণ হয় তখন তার স্বামী তাকে আবার পয়গাম পাঠায়। মা‘কিল (রাঃ) অমত করে পুনর্বিবাহে তখন এ আয়াত অবতীর্ণ হয়।فَلاَ تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ “তখন যদি তারা পরস্পর সম্মত হয়ে নিজেদের স্বামীদের বিধিমত বিয়ে করতে চায় তাহলে তোমরা তাদের বাধা দিবে না” (সূরা আল-বাকারাহ ২/২৩২)।

সহীহ বুখারী হাদিস ৪৫২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাকিল ইবনু ইয়াসার রাঃ-এর বোনের ঘটনা এসেছে। তাঁর স্বামী তাকে তালাক দিয়েছিল। ইদ্দত শেষ হওয়ার পর সেই স্বামী আবার বিয়ের প্রস্তাব দেয়। মাকিল রাঃ প্রথমে এতে অমত করেন। তখন আয়াত নাযিল হয়—তারা যদি বিধিমত নিজেদের স্বামীদের বিয়ে করতে চায়, তোমরা তাদের বাধা দেবে না। এই বর্ণনা থেকে বোঝা যায়, ইদ্দত শেষ হলে নারী ও তার সাবেক স্বামী যদি বৈধভাবে এবং পারস্পরিক সম্মতিতে পুনর্বিবাহ করতে চায়, অভিভাবকের ব্যক্তিগত রাগ বা মান-অভিমান দিয়ে বাধা দেওয়া ঠিক নয়। বিবাহের বিষয়টি শরীয়তের নিয়ম, সম্মতি ও ন্যায়ের ভিত্তিতে দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইদ্দত শেষে বৈধ পুনর্বিবাহে অকারণ বাধা দেওয়া ঠিক নয়।
  • নারীর সম্মতি ও শরীয়তের নিয়ম বিবাহে গুরুত্বপূর্ণ।
  • অভিভাবকের দায়িত্ব ন্যায়ভিত্তিক সিদ্ধান্তে সাহায্য করা।
  • ব্যক্তিগত রাগ দিয়ে বৈধ সম্পর্ক আটকে দেওয়া উচিত নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন