৬৫/৭৫. অধ্যায়ঃ
আল্লাহর বাণীঃ তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, মানুষের হিতের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। (সূরা আলু ইমরান ৩/১১০)
সহিহ বুখারী : ৪৫৫৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৫৫৭
مُحَمَّدُ بْنُ يُوْسُفَ عَنْ سُفْيَانَ عَنْ مَيْسَرَةَ عَنْ أَبِيْ حَازِمٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ} قَالَ خَيْرَ النَّاسِ لِلنَّاسِ تَأْتُوْنَ بِهِمْ فِي السَّلَاسِلِ فِيْ أَعْنَاقِهِمْ حَتَّى يَدْخُلُوْا فِي الإِسْلَامِ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ আয়াত সম্পর্কে বলেন, মানুষের জন্য মানুষ কল্যাণকর তখনই হয় যখন তোমরা তাদেরকে শিকল পরিয়ে গ্রীবাদেশ ধরে নিয়ে আসো, যতক্ষণ না তারা ইসলামে প্রবেশ করে।
[৩০১০] (আধুনিক প্রকাশনীঃ ৪১৯৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৯৮)
