৬৫/১১৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৬০৭ - তায়াম্মুমের আয়াত ও সহজতা
আল্লাহর বাণীঃ পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। (সূরা আল-মায়িদাহ ৫/৬)
তায়াম্মুমের আয়াত: পানির অভাবে আল্লাহর সহজ বিধান
সহীহ বুখারী : ৪৬০৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬০৭
إِسْمَاعِيْلُ قَالَ حَدَّثَنِيْ مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ ﷺ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُوْلِ اللهِ ﷺ فِيْ بَعْضِ أَسْفَارِهِ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِيْ فَأَقَامَ رَسُوْلُ اللهِ ﷺ عَلَى الْتِمَاسِهِ وَأَقَامَ النَّاسُ مَعَهُ وَلَيْسُوْا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَأَتَى النَّاسُ إِلَى أَبِيْ بَكْرٍ الصِّدِّيْقِ فَقَالُوْا أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُوْلِ اللهِ ﷺ وَبِالنَّاسِ وَلَيْسُوْا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَجَاءَ أَبُوْ بَكْرٍ وَرَسُوْلُ اللهِ ﷺ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِيْ قَدْ نَامَ فَقَالَ حَبَسْتِ رَسُوْلَ اللهِ ﷺ وَالنَّاسَ وَلَيْسُوْا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌقَالَتْ عَائِشَةُ فَعَاتَبَنِيْ أَبُوْ بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللهُ أَنْ يَقُوْلَ وَجَعَلَ يَطْعُنُنِيْ بِيَدِهِ فِيْ خَاصِرَتِيْ وَلَا يَمْنَعُنِيْ مِنْ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُوْلِ اللهِ ﷺ عَلَى فَخِذِيْ فَقَامَ رَسُوْلُ اللهِ ﷺ حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ فَأَنْزَلَ اللهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوْا فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِيْ بَكْرٍ قَالَتْ فَبَعَثْنَا الْبَعِيْرَ الَّذِيْ كُنْتُ عَلَيْهِ فَإِذَا الْعِقْدُ تَحْتَهُ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে এক সফরে বের হলাম, বাইদা কিংবা যাতুল জাইশ নামক স্থানে পৌঁছার পর আমার গলার হার হারিয়ে গেল। তা খোঁজার জন্যে রাসূল (ﷺ) সেখানে অবস্থান করলেন এবং লোকেরাও তাঁর সঙ্গে অবস্থান করল। সেখানেও কোন পানি ছিল না এবং তাদের সঙ্গেও পানি ছিল না। এরপর লোকেরা আবূ বাক্র (রাঃ)-এর কাছে আসল এবং বলল, ‘আয়িশাহ (রাঃ) যা করেছেন আপনি তা দেখেছেন কি? রাসূল (ﷺ) এবং সকল লোকটি আটকিয়ে রেখেছেন, অথচ সেখানেও পানি নেই আবার তাদের সঙ্গেও পানি নেই।রাসূল (ﷺ) আমার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এমতাবস্থায় আবূ বাক্র (রাঃ) এলেন এবং বললেন, তুমি রাসূল (ﷺ) এবং সকল লোককে আটকে রেখেছো অথচ সেখানেও পানি নেই আবার তাদের সঙ্গেও পানি নেই। ‘আয়িশাহ (রাঃ) বলেন যে, আবূ বাক্র (রাঃ) আমাকে দোষারোপ করলেন এবং আল্লাহ যা চেয়েছেন তা বলেছেন এবং তাঁর অঙ্গুলি দিয়ে আমার কোমরে ধাক্কা দিতে লাগলেন, আমার কোলে রাসূল (ﷺ)-এর অবস্থানই আমাকে নড়াচড়া করতে বাধা দিল।পানিবিহীন অবস্থায় ভোরে রাসূল (ﷺ) ঘুম থেকে উঠলেন। তখন আল্লাহ তা‘আলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন, তখন সবাই তায়াম্মুম করল। তখন উসাইদ ইবনু হুযাইর (রাঃ) বললেন, হে আবূ বাক্র-এর বংশধর! এটাই আপনাদের কারণে পাওয়া প্রথম বারাকাত নয়। ‘আয়িশাহ (রাঃ) বললেন, যে উটের উপর আমি ছিলাম, তাকে আমরা উঠালাম তখন দেখি হারটি তার নিচে।
সহীহ বুখারী হাদিস ৪৬০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় তায়াম্মুম। আয়িশা (রাঃ)-এর হার হারিয়ে গেলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ও সাহাবীগণ তা খোঁজার জন্য অবস্থান করেন। সেখানে পানি ছিল না, তাদের কাছেও পানি ছিল না। ভোরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পানি ছাড়া অবস্থায় উঠলেন, তখন তায়াম্মুমের আয়াত নাযিল হলো এবং সবাই তায়াম্মুম করল। পরে দেখা গেল হারটি উটের নিচে ছিল। এই বর্ণনা আমাদের শেখায়, কখনো একটি কঠিন অবস্থার মধ্য দিয়েও আল্লাহ মানুষের জন্য সহজ পথ খুলে দেন। তবে হাদিসে সরাসরি যে শিক্ষা এসেছে, তা হলো পানির অভাবে তায়াম্মুমের বিধান। উসাইদ ইবনু হুযাইর (রাঃ)-এর কথায় আবু বকর (রাঃ)-এর পরিবারের কারণে মানুষের জন্য বরকতের দিকটিও ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানি না থাকলে তায়াম্মুমের বিধান আল্লাহর সহজতা।
- কঠিন পরিস্থিতিতেও আল্লাহ বান্দাদের জন্য পথ খুলে দেন।
- সাহাবীগণ নতুন বিধান এলে তা মেনে আমল করতেন।
- একটি ঘটনার মাধ্যমে অনেকের জন্য কল্যাণ আসতে পারে।
