৬৫/১১৫. অধ্যায়ঃ
তাফসীর
সহিহ বুখারী : ৪৬০৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬০৬
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ قَيْسٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَتْ الْيَهُوْدُ لِعُمَرَ إِنَّكُمْ تَقْرَءُوْنَ آيَةً لَوْ نَزَلَتْ فِيْنَا لَاتَّخَذْنَاهَا عِيْدًا فَقَالَ عُمَرُ إِنِّيْ لَأَعْلَمُ حَيْثُ أُنْزِلَتْ وَأَيْنَ أُنْزِلَتْ وَأَيْنَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم حِيْنَ أُنْزِلَتْ يَوْمَ عَرَفَةَ وَإِنَّا وَاللهِ بِعَرَفَةَ قَالَ سُفْيَانُ وَأَشُكُّ كَانَ يَوْمَ الْجُمُعَةِ أَمْ لَا {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ}.
ত্বরিক ইবনু শিহাব হতে বর্ণিতঃ
ইয়াহুদিগণ উমর (রাঃ)-কে বলল যে, আপনারা এমন একটি আয়াত পড়েন, যা যদি আমাদের মধ্যে নাযিল হত, তবে আমরা সেটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। উমর (রাঃ) বললেন, আমি জানি এটা কখন নাযিল হয়েছে, কোথায় নাযিল হয়েছে এবং নাযিলের সময় রসূলুল্লাহ (ﷺ) কোথায় ছিলেন। আয়াতটি আরাফার দিনে নাযিল হয়েছিল। আল্লাহর শপথ! আমরা সবাই আরাফাতে ছিলাম। সেই আয়াতটি হল-الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। সুফিয়ান সাওরী বলেন, এ ব্যাপারে আমার সন্দেহ আছে।
[৪৫] (আধুনিক প্রকাশনীঃ ৪২৪৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৪৮)
